=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এই ৩ সংস্থাকে শেয়ারবাজারে প্রবেশ করাচ্ছে খোদ কেন্দ্রীয় সরকার, দেখুন তালিকা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের তিনটি সংস্থাকে একেবারে সরাসরি শেয়ারবাজারে (Stock Market) তালিকাভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে নরেন্দ্র মোদি সরকার (Central Government)। জানা যাচ্ছে, 2026-27 আর্থিক বছরের মধ্যেই এই সরকারি সংস্থাগুলিকে শেয়ারবাজারে প্রবেশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। আর সেটা হলে সরকারি সংস্থাগুলির শেয়ারে সরাসরি বিনিয়োগের সুযোগ পেয়ে যাবেন সাধারণ বিনিয়োগকারীরা। এর পাশাপাশি দেশের পরিকাঠামো উন্নয়নে অর্থ সংগ্রহের লক্ষ্যে দ্বিতীয় একটি পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট তৈরিরও পরিকল্পনা করছে দিল্লি।

কোন তিন সংস্থা প্রবেশ করতে চলেছে শেয়ারবাজারে?

খোদ নরেন্দ্র মোদির সরকার চলতি আর্থিক বছরের মধ্যেই ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোম্পানি লিমিটেড (IIFCL), মহানদী কোলফিল্ডস লিমিটেড (MCL) এবং সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডকে ভারতীয় শেয়ার বাজারে প্রবেশ করাতে চাইছে। মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, এই তিন সংস্থাকে নিয়ে কেন্দ্রের পরিকল্পনার কথা জানিয়েছেন বিনিয়োগ ও সরকারি সম্পদ ব্যবস্থাপনা দফতরের সচিব অরুণীশ চাওলা।

জানা যাচ্ছে, সরকার সমর্থিত এই তিন সংস্থার মধ্যে মহানদী কোলফিল্ডসের প্রাথমিক খসড়া ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। অন্যদিকে বাকি দুই সংস্থা IIFCL এবং SECL-কে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার প্রস্তুতি চলছে জোর কদমে। তবে এই তিন সংস্থার IPO লঞ্চের তারিখ থেকে শুরু করে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার তারিখও ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

আরও পড়ুন: পাণ্ডবেশ্বরে খনিগর্ভে আটকে পড়লেন ১৪ জন ECL কর্মী, ৩ ঘন্টা পর শুরু হল উদ্ধারকাজ

প্রসঙ্গত, যেহেতু কেন্দ্রীয় সরকার এই তিন সংস্থাকে সমর্থন করছে ফলে সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যেকটি সংস্থার উপরেই আস্থা বাড়বে। তবে জানিয়ে রাখা প্রয়োজন, এই 3 সংস্থার মধ্যে শুধুমাত্র IIFCL সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন। 2006 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি মূলত রাস্তা, বিদ্যুৎ সহ বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের জন্য লোন দিয়ে থাকে।

Leave a Comment