=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

একই ডিভাইসে মিলবে 5G নেটওয়ার্ক ও Wi-Fi 6, নতুন উদ্যোগ Jio-র

অনন্যা সরকার, কলকাতা: বাড়ি বা অফিসের  মধ্যে দুর্বল মোবাইল নেটওয়ার্ক সংযোগ অনেকের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। বাড়ির ভেতরে সিগন্যাল না থাকা, কল বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা ইন্টারনেট স্পিড ধীর হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো আমাদের দৈনন্দিন কাজে বড় ধরনের অসুবিধা সৃষ্টি করে। এই সমস্যার সমাধানের জন্য রিলায়েন্স জিও (Reliance Jio) এবার নিয়ে এল একটি বিশেষ ডিভাইস, যা একই সঙ্গে ৫জি (5G) ইনডোর নেটওয়ার্ক কভারেজ এবং ওয়াই-ফাই ৬ (Wi-Fi 6) পরিষেবা প্রদান করতে সক্ষম। কোম্পানির প্রোডাক্ট ডিটেইলস অনুযায়ী, এই ডিভাইসটিকে “ডুয়েল-রেডিও ৫জি + ওয়াই-ফাই ৬ ইন্টিগ্রেশন (Dual-Radio 5G + Wi-Fi 6 Integration) বলা হচ্ছে।

জিও-এর নতুন নেটওয়ার্কিং টেকনোলজি থেকে কী কী সুবিধা মিলবে?

বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জিও এই ডিভাইসটি এমনভাবে তৈরি করেছে, যা মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল ব্যক্তি এবং ওয়াই-ফাই ব্যবহারকারী – দুই ধরনের ইউজারের প্রয়োজন মেটাতে সক্ষম হবে। একটি কমপ্যাক্ট ডিভাইসের মধ্যেই ৫জি এনআর (5G New Radio) এবং ওয়াই-ফাই ৬ রেডিও (Wi-Fi 6 Radio) যুক্ত করার ফলে এটি সামগ্রিক কভারেজ নিশ্চিত করে, যার মাধ্যমে মোবাইল এবং ওয়াই-ফাই ব্যবহারকারীরা একই সময়ে পরিষেবাগুলো গ্রহণ করতে পারবেন।

এই নতুন ডিভাইসটি বহুতল বাড়ি, অফিস, হাসপাতাল, কারখানা, কনভেনশন সেন্টার এবং কলেজ ক্যাম্পাসের মতো স্থানে ব্যবহারের জন্য উপযোগী। অর্থাৎ, যেখানে সাধারণত সেলুলার এবং ওয়াই-ফাই – উভয় ধরনের সংযোগেরই প্রয়োজন হয়, সেখানে এই কমপ্যাক্ট ডিভাইসটি ব্যবহার করা যাবে। এই প্রযুক্তির বড় সুবিধা হলো, এর ফলে জিও-কে আর আলাদাভাবে ইনডোর ‘স্মল সেল’ বা মিনি-টাওয়ার বসাতে হবে না। 

আরও পড়ুন: দেওয়ালে স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে ওয়াটার প্রুফিং করেও যাচ্ছে না সমস্যা? জানুন কারণ

একইভাবে, যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা আবাসিক কল্যাণ সমিতি (Resident Welfare Associations / RWA)-এর ৫জি এবং ওয়াই-ফাই উভয় পরিষেবার প্রয়োজন, তারা একাধিক আলাদা পরিকাঠামো স্থাপন না করে এই একটি ডিভাইস ব্যবহার করলেই চলবে। এটি ইনস্টলেশনের খরচ ও জটিলতা কমায় এবং রক্ষণাবেক্ষণের চাপও হ্রাস করে।

রিলায়েন্স জিও জানিয়েছে যে, এটি ছোট থেকে মাঝারি আকারের বাড়ির জন্য একটি উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন সমাধান হতে চলেছে। এই ডিভাইসটি রেডিও ফ্রিকোয়েন্সিগুলোকে অপ্টিমাইজ করে ও ভেতরে থাকা অ্যান্টেনার মাধ্যমে ইনডোর কভারেজ উন্নত করে। এটি বাড়ির ভেতরে নেটওয়ার্ক সক্ষমতা বাড়িয়ে ইউজারদের আরও স্থিতিশীল ও দ্রুতগতির সংযোগ প্রদান করে। 

সব মিলিয়ে, জিও-র এই নতুন উদ্যোগ ইনডোর নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা সমাধানের পথে একটি কার্যকর পদক্ষেপ হতে চলেছে। একটি ডিভাইসেই ৫জি এবং ওয়াই-ফাই ৬ – উভয় পরিষেবা পাওয়ার সুবিধা সরকারি অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও জনসেবামূলক কেন্দ্রগুলোর জন্য অত্যন্ত মূল্যবান প্রমাণিত হতে পারে।

Leave a Comment