=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এক ধাক্কায় ৩-৪% DA বাড়াতে চলেছে সরকার! দশমীর আগেই মিলবে সুখবর?

সহেলি মিত্র, কলকাতাঃ বেতন বৃদ্ধির (Salary Hike) অপেক্ষায় আরো একবার দিন গোনা শুরু করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। জানুয়ারি মাসের পর এবার জুলাই মাসে বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। জুলাই মাসের হিসেব অনুযায়ী দ্রুত ডিএ বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। সামনেই উৎসবের সময়, তার আগে সরকারের ডিএ বৃদ্ধির ব্যাপারে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার, এমনটাই আশা করছেন কর্মীরা।

৩-৪% অবধি বাড়তে পারে ডিএ?

ডিএ বৃদ্ধির ফলে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরাই নন, যারা অবসরপ্রাপ্ত, তাঁরাও উপকৃত হবেন সমানভাবে। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে কর্মী ও পেনশনভোগীদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এই ডিএ বৃদ্ধির ঘোষণা করে থাকে সরকার। যদিও ঠিক কবে এবং কত শতাংশ বৃদ্ধি হবে, এ ব্যাপারে এখনই জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি মনজিৎ সিং প্যাটেল এ ব্যাপারে বলছেন, “কেন্দ্রীয় সরকার দশেরার আগেই জুলাই চক্রের জন্য ডিএ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কর্মচারীরা আশা করতে পারেন যে এই ডিএ বৃদ্ধি তাদের অক্টোবর মাসের বেতনের সাথে যুক্ত হবে।” কর্মীরা আশা করছেন ডিএ বৃদ্ধির হার হতে পারে ৩ থেকে ৪ শতাংশ। কতটা বাড়বে তার অনেকটা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর।

কতটা বেতন বাড়বে?

শেষ পর্যন্ত বৃদ্ধি কতটা হবে সেটা নির্ভর করবে সরকারের ওপর। গতবারের ডিএ বৃদ্ধির হার ছিল মাত্র ২ শতাংশ। ডিএ বৃদ্ধির হার আশানুরূপ হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৬৩-৬৪ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সরাসরি ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। কর্মী সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। জানুয়ারি চক্রে ২ শতাংশ ডিএ বৃদ্ধির পাওয়ার পর মহার্ঘ ভাতা ৫৮ শতাংশ থেকে বেড়ে গিয়েছিল ৬০ শতাংশ।

আরও পড়ুনঃ জমাট বাঁধছে মেঘ, কিছুক্ষণের মধ্যে কলকাতা সহ ৪ জেলায় তেড়ে বৃষ্টির সম্ভাবনা

যেসব কর্মচারীর মূল বেতন ১৮,০০০ টাকা, তারা বর্তমানে ৬০% মহার্ঘ ভাতা সহ ১০,০০০ টাকা করে পাচ্ছেন। যদি ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ৬৪ শতাংশে পৌঁছায়, তাহলে সেই একই কর্মচারী ১১,৫২০ টাকা করে পাবেন। অর্থাৎ, বেতন মোট ৭২০ টাকা বাড়তে পারে, যদিও এটা এখনো নিশ্চিত নয়।

Leave a Comment