এক সপ্তাহে বক্স অফিসে প্রজাপতি ২-র আয় কত? দেখুন রিপোর্ট

Projapati 2 box office collection

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ শুরু হতেই বাংলা ছবির বক্স অফিসে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপারস্টার দেব। বছরের শেষভাগে মুক্তি পাওয়া তিনটি বড় বড় ছবির মধ্যে ব্যবসার নিজেকে আপাতত এগিয়ে রয়েছে দেবের ‘প্রজাপতি ২’ (Projapati 2)। তাঁর দাবি, এই ছবি বক্স অফিসে ১০ কোটি টাকা ছোঁবে। কিন্তু প্রথম সপ্তাহের শেষে বলছে সেই লক্ষ্যে পথ এখন অনেকটাই লম্বা। এখনও পর্যন্ত কত টাকা আয় করল এই ছবি?

প্রথম সাত দিনে কত আয় করল ‘প্রজাপতি ২’

এই ছবিটি ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর এক সপ্তাহ পার করেছে। আর বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট Sacnilk এর রিপোর্ট অনুযায়ী, প্রথম সাত দিনে ছবিটি মোট ৩ কোটি ১৮ লক্ষ টাকা আয় করেছে। সপ্তম দিনে ছবিটি আয় করেছিল ৪১ লক্ষ টাকা। আর ছুটির দিন কালেকশন আরও বাড়বে বলেই আশাবাদী সিনেমাপ্রেমিরা। তবে এখনও সেই মাত্রায় গতি পায়নি ব্যবসা। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি ছবির আয় কিছুটা বাড়তে পারে বলেই অনুমান।

আরও পড়ুনঃ কৌন বনেগা ক্রোড়পতিতে ১ কোটি জিতলেন CRPF ইন্সপেক্টর বিপ্লব বিশ্বাস

তবে এক সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, ‘প্রজাপতি ২’ বক্স অফিসে ১০ কোটি টাকা আয় করবে। যদিও এখনও পর্যন্ত দেব নিজে কোনও রকম অফিশিয়াল বক্স অফিসের রিপোর্ট প্রকাশ করেননি। তবে জানা গিয়েছে, ছবিটির আনুমানিক বাজেট মোটামুটি ৭ কোটি টাকা। আর প্রথম সপ্তাহের আয় অনুযায়ী লক্ষ্যের অর্ধেক পথ পাড়ি দিতে ছবিটিকে আরও বেশ কিছু সময় লাগবে। তবে এখনও বাস্তবে বলা যাচ্ছে না, ছবিটি ১০ কোটির মাইলফলক স্পর্শ করবে কিনা।

‘প্রজাপতি ২’ এর দৈনিক বক্স অফিস কালেকশন

রিপোর্ট বলছে—

  • ছবিটি প্রথম দিনে আয় করেছিল ৮২ লক্ষ টাকা।
  • দ্বিতীয় দিনে আয় হয়েছিল ৩২ লক্ষ টাকা।
  • তৃতীয় দিনে ছবিটি আয় হয়েছে ৪৩ লক্ষ টাকা।
  • চতুর্থ দিনে আয় হয়েছে ৫৬ লক্ষ টাকা।
  • পঞ্চম দিনে আয় হয়েছে ৩১ লক্ষ টাকা।
  • ষষ্ঠ দিনে আয় হয়েছে ৩৩ লক্ষ টাকা।
  • সপ্তম দিনে আয় দাঁড়িয়েছে ৪১ লক্ষ টাকা।

অর্থাৎ, মোট ছবিটি ৩ কোটি ১৮ লক্ষ টাকা আয় করেছে।

আরও পড়ুনঃ অবশেষে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে জুড়ে যাচ্ছে বেলঘরিয়া, নয়া পন্থা রাজ্য সরকারের

শুভশ্রী এবং কোয়েলের ছবির রিপোর্ট কী বলছে?

এদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি সপ্তম দিনে আয় করেছিল ৬ লক্ষ টাকা। আর প্রথম সপ্তাহে মোট নেট কালেকশন দাঁড়িয়েছে মোটামুটি ৫৩ লক্ষ টাকা। পাশাপাশি অরিন্দম শীল পরিচালিত কোয়েল মল্লিকের ‘মিতিন একটি খুনির সন্ধানে’ ছবিটি প্রথম সপ্তাহে ৫৭ লক্ষ টাকা আয় করেছে। আর বক্স অফিসের ফিগার নিয়ে বিতর্ক থাকলেও ব্যবসার দৌড়ে আপাতত অন্যদের থেকে এগিয়ে রয়েছে দেব। কারণ, ‘খাদান ২’ থেকে শুরু করে ‘ধুমকেতু’, ‘রঘু ডাকাত’ এর পরে এবার ‘প্রজাপতি ২’ সব মিলিয়ে ২০২৫ জুড়ে বিরাট দাপট দেখাল মেগাস্টার।

1 thought on “এক সপ্তাহে বক্স অফিসে প্রজাপতি ২-র আয় কত? দেখুন রিপোর্ট”

Leave a Reply to donaldbetapp Cancel reply