=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এখনই থামছে না বৃষ্টি, শনিতেও দক্ষিণবঙ্গের ৪ জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে (South Bengal) লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। মধ্যরাত থেকে ঝোড়ো হাওয়া আর ঘনঘন বজ্রপাতের দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দিনভর মেঘলা আকাশ আর দফায় দফায় ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখনই রেশ কাটছে না বৃষ্টির, আগামীকালও (Weather Tomorrow) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরেও জারি হয়েছে হলুদ সতর্কতা।

আবহাওয়া বিদরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাজ্যের একেবারেই কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে একটি এবং উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসমে আরও দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আর এই তিনটি ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার যৌথ প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, তাতেই উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া এই চার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ সারাদিন ভারী বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে। জনজীবন বিপর্যস্ত হয়েছে। আপাতত বেশ কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া।

আরও পড়ুন: পুজোর আগেই গেরুয়াতে সাজল রবীন্দ্র সদন, বদলে গেল ফলকের রং

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল, উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের দু’-এক জায়গায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কিন্তু আবার আগামী সপ্তাহে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment