=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এখনও মেলেনি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? বড় পদক্ষেপ নিল প্রশাসন

প্রীতি পোদ্দার, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এখনও বিভ্রাট কাটেনি আবেদনকারীদের। এখনও অনেক মহিলা আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢোকেনি ৩০০০ টাকা। আর তাই নিয়ে জেলায় জেলায় হয়েই চলেছে ঝামেলা। আর এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) এক লক্ষ আবেদনকারীর তথ্য পুনর্যাচাই করার সিদ্ধান্ত নিল প্রশাসন। জানা গিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট আবেদনকারীর তথ্য পুনর্যাচাই করবেন ব্লকস্তরের আধিকারিকরা।

আন্ডার এনকোয়ারি লিস্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক

গত ১ জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার ঝাড়াইবাছাই করে ১ কোটি ৩০ লক্ষেরও বেশি মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে প্রায় ১ কোটি ১০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ৩০০০ টাকা। কিন্তু বাতিল হয়েছে প্রায় ২৬ লক্ষের আবেদনকারীর নাম। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই শুরু হয়েছে একাধিক বিতর্ক। বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলাও হয়। অভিযোগ যাঁদের পাওয়ার কথাও নয় তাঁরা কীভাবে এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। শেষে পুনরায় রিজেক্টেড ফর্মগুলি আন্ডার এনকোয়ারি লিস্টে আনা হয়েছে। এখনও চলছে সেই নথিগুলো নিয়ে যাচাই পর্ব। আর এবার দক্ষিণ ২৪ পরগনার এক লক্ষ আবেদনকারীর তথ্য পুনর্যাচাই করার সিদ্ধান্ত নিল প্রশাসন।

এক লক্ষ আবেদনকারীর তথ্য পুনর্যাচাই হবে!

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১১ লক্ষ আবেদন জমা পড়েছিল। শুরুতেই এর মধ্যে প্রায় ১০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। কিন্তু বাদ পড়েছিল বাকি ১ লক্ষ টাকা। তাই এবার বাকি প্রায় এক লক্ষের আবারও ভেরিফিকেশন বা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, এবার তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট আবেদনকারীর তথ্য পুনর্যাচাই করবেন ব্লকস্তরের আধিকারিকরা। কিছুদিনের মধ্যেই এই যাচাইয়ের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। তারপর যাঁদের পাওয়ার কথা অন্নপূর্ণা যোজনার টাকা, তাঁদের বিষয়টি রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ আর্থিক সাহায্য ঘোষণা রেলের

অন্যদিকে পূর্ব মেদিনীপুরে, আন্ডার এনকোয়ারি লিস্টে থাকা তিন লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করল প্রশাসন। গতকাল, ১৬ জুলা‌ই থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ব্লকস্তরে এনকোয়ারির পর প্রায় তিন লক্ষ আবেদন জেলায় এসেছিল। যাচাইয়ের পর জেলা প্রশাসন সেইসব আবেদন অ্যাপ্রুভ করেছে। আগেই এই জেলায় ৯ লক্ষ ৪৯ হাজার ৮৪ জনের নাম অন্নপূর্ণা যোজনায় অনুমোদন হয়েছিল।

Leave a Comment