=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এদের ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি, ঘোষণা রাজ্য সরকারের

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার নবান্নে আয়োজিত স্কুল কমপোজিটিভ গ্রান্ট প্রদানের অনুষ্ঠানে সরকারি ও সরকার পোষিত মোট ৮০ হাজার ৩৭৫টি স্কুলকে ২৯৬ কোটি টাকারও বেশি সরকারি অনুদান প্রদান করেছে রাজ্য সরকার। আর নবান্নে এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, শীঘ্রই শূন্য পদগুলিতে ৫০ হাজার শিক্ষক নিয়োগ হবে। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী শিক্ষক নিয়োগ নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন এদিন। তার অভিযোগ, বিগত সরকার শিক্ষাকে অবহেলা করা, ভুল নীতি প্রণয়ন ও অহংকারের কারণে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেই ক্ষতিগ্রস্থ করেছে। 

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী 

স্কুল কমপোজিটিভ গ্রান্ট প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগের ওবিসি (OBC) সংক্রান্ত আইন সংশোধন করার ফলে, এনিয়ে আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে আর কোন‌ও সমস্যা হবে না। এই শিক্ষাবর্ষেই রাজ্য সরকার প্রায় ৫০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে পারবে। এরসাথেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান যে ৪২ হাজার ১৯২ জন পার্শ্বশিক্ষকদের বেতন ৫ হাজার টাকা বৃদ্ধি (Salary Hike) করছে রাজ্য সরকার।

আরও পড়ুন: রাজ্যে চালু শিক্ষকদের আপস বদলি, স্কুল সার্ভিস কমিশনের দফতরে শুনানি, কবে?

এর পাশাপাশি, তৃণমূল সরকারকে কটাক্ষ মুখ্যমন্ত্রী এও বলেন যে, স্কুল সার্ভিস কমিশনে সব ধরনের রাজনৈতিক নিয়োগ একেবারে বন্ধ করা হয়েছে। শিক্ষক বা অধ্যাপক নিয়োগের সময় কোন‌ও রকম রাজনৈতিক হস্তক্ষেপকে মেনে নেওয়া হবে না। তাঁর কথায়, সরকারি শিক্ষাব্যবস্থাকে বেসরকারি শিক্ষাব্যবস্থার মতো করে গড়ে তুলতে হবে, তা নাহলে সাধারণ মানুষ আগামীদিনে আরও বেশি করে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকেই বেছে নেবে। ফলে পিছনেই পড়ে থাকবে সরকারি স্কুলগুলি। এই অবস্থার উন্নতির জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে এরাজ্যে ২০২০-এর জাতীয় শিক্ষানীতি চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি বলেন যে, অভিভাবকদের প্রতিনিধিত্ব করার জন্য বিদ্যালয় পরিচালন কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আরও পড়ুন: মাসের শুরুতেই বিরাট সুখবর, ২০০ টাকারও বেশি দাম কমল LPG-র

তবে বুধবারের কমপোজিটিভ গ্রান্ট প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণাটি হল, মিড-ডে মিলে (Mid Day Meal) ডিম দেওয়ার পরিকল্পনা। শুভেন্দু অধিকারী জানিয়েছে যে, মিড-ডে মিলে আলাদা করে ডিমের ব্যবস্থা রাখছে সরকার। ১ আগস্ট থেকেই ইসকন স্কুলগুলিতে মিডডে মিল দেওয়া শুরু করবে, তবে এর বাইরেও প্রোটিনযুক্ত খাবারের কথা মাথায় রেখে সেল্ফ হেল্প গ্রুপগুলির মাধ্যমে স্কুল পড়ুয়াদের ডিম দেওয়া হবে।

Leave a Comment