=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এল লক্ষ্মণের চিঠি, ভারতীয় ক্রিকেটে বিশেষ দায়িত্ব পেলেন শিবশঙ্কর পাল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে তুফানগঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিদের সাথে খেলা শিবশঙ্কর পাল (Shibsankar Paul)। ক্রিকেট থেকে অবসরের পর বাংলা ক্রিকেট দলের সহকারী কোচের ভূমিকা পালন করেছিলেন তিনি। এবার সেই বাঙালি তারকাকে ভারতীয় ক্রিকেটে বড় দায়িত্ব দেওয়া হল। জানা যাচ্ছে, খোদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ভারতীয় বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স প্রধান ভিভি এস লক্ষ্মণ তাঁকে চিঠি পাঠিয়ে নিয়োগের কথা জানিয়েছেন।

ভারতীয় ক্রিকেটে কোন দায়িত্ব পেলেন শিবশঙ্কর?

জানা যাচ্ছে, ভারতীয় অনূর্ধ্ব 16 পেসারদের নিয়ে একটি শিবির আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জয়পুরে আয়োজিত সেই শিবিরের কোচের ভূমিকায় দেখা যেতে পারে বাংলা ক্রিকেট দলের একসময়ের সহকারি কোচ শিবকে। সবচেয়ে বড় কথা, ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স প্রধান ভি ভি এস লক্ষ্মণ একেবারে চিঠি দিয়ে শিবশঙ্করকে তাঁর নিয়োগের কথা জানিয়েছেন।

বলাই বাহুল্য, এর আগে রঞ্জি ট্রফিতে বাংলা দলকে পথ দেখিয়েছিলেন শিব। সেই আসরের সেমিফাইনালে বাংলা বনাম জম্মু ও কাশ্মীরের ম্যাচের পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন শিবশঙ্কর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁকে তুফানগঞ্জ আসন থেকে প্রার্থী করেছিল তৃণমূল। তবে বঙ্গের গেরুয়া ঝড় কুপোকাত করেছিল শিবকেও। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মালতী রাভা রায়ের কাছে পরাজিত হন তিনি। আর সেই পরাজয়ের পরপরই ভারতীয় ক্রিকেটে নতুন দায়িত্ব পেলেন শিবশঙ্কর।

অবশ্যই পড়ুন: ‘আপনাদের ঋণ শোধ করব’ তৃণমূলের উপর আক্রমণ নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ মঙ্গলবার ভারতীয় বোর্ডের তরফে চিঠি পেয়েছিলেন শিব। সেই চিঠি পাওয়ার পরই তিনি জানতে পারেন জয়পুরে আয়োজিত শিবিরে বিশেষ দায়িত্ব পালন করতে হবে তাঁকে। দেশের অনূর্ধ্ব 16 পেসারদের প্রশিক্ষণ দিতে হবে। জানা গিয়েছে, আগামী 10 মে জাতীয় দায়িত্ব পালনের জন্য জয়পুরে উড়ে যাবেন শিব।

Leave a Comment