=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“ওরা খুব ভালো” RSS-র প্রশংসায় পঞ্চমুখ মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক

আনিষা চৌধুরী, কলকাতা: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) ভারতের একটি হিন্দুত্ববাদী স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরেই দেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে আসছে। বিশেষ করে বিজেপির আদর্শগত ও ঘনিষ্ঠ হিসেবে RSS বেশ পরিচিত একটি সংগঠন। এবার সেই সংগঠনের সদস্যদেরই প্রশংসা করতে শোনা গেল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে তথা কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গেকে (Priyank Kharge)। RSS-এর সদস্যদের ‘খুব ভালো’ বলে মন্তব্য করেছেন তিনি!

প্রশংসার কারণ কী?

বেঙ্গালুরুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্ক জানান, “আপনারা আমাদের ভয় দেখিয়েছিলেন যে ওরা অনুমতি চাইবে না বা প্রয়োজনীয় তথ্য দেবে না। কিন্তু RSS-এর লোকজন খুব ভালো। যেখানে যেখানে তারা রুট মার্চ করেছে, সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়েছে এবং অনুমতিও চেয়েছে। কয়েকটি জায়গায় অনুমতি না পেলেও তারা সহযোগিতা করেছে।”

এখানেই শেষ নয়। RSS-এর দেওয়া তথ্যের মাধ্যমেই সংগঠনটির বিভিন্ন শাখার সঙ্গে কারা যুক্ত, তা সরকারের পক্ষে জানা সম্ভব হয়েছে বলে দাবি করেন প্রিয়াঙ্ক। ভবিষ্যতে সংগঠনটি নিজেদের রেজিস্ট্রেশন করাতে পারে এবং অর্থের উৎস সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারে বলে মন্তব্য করেন তিনি। শুধু দেশের ভিতর থেকে নাকি বিদেশ থেকেও সংগঠনের জন্য অর্থ আসছে? সেই বিষয়টি প্রকাশ্যে এলে গোটা প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে ইঙ্গিত দেন কর্নাটকের মন্ত্রী। একইসঙ্গে সংবাদমাধ্যমের বিরুদ্ধে সংগঠনটিকে নিয়ে অপপ্রচারের অভিযোগও তোলেন তিনি।

প্রিয়াঙ্ক খাড়গের এই সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ, কয়েক সপ্তাহ আগেই RSS-এর রুট মার্চ ঘিরে তাঁর অবস্থান ছিল সম্পূর্ণ আলাদা। গত ২০ অক্টোবর তিনি স্পষ্ট জানিয়েছিলেন, পুলিশকে শুধু কোনও কর্মসূচির কথা জানানো আর আনুষ্ঠানিক অনুমতি নেওয়া এক বিষয় নয়। RSS-সহ সমস্ত সংগঠনকেই নির্দিষ্ট নিয়ম মেনে পুলিশের কাছে আবেদন করতে হবে বলে দাবি করেছিলেন তিনি। এমনকি সংগঠনটিকে মনে করিয়ে দিয়েছিলেন, আইন ও সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়।

আরও পড়ুন: তৃণমূলের দুর্নীতির জট কাটিয়ে সাজছে বাংলা, নয়া শিল্পনীতির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মূলত RSS-এর ২০২৫-২৬ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, কর্নাটকে ৫৬২টি রুট মার্চে ২ লক্ষ ২১ হাজার ৯৬৩ জন স্বয়ংসেবক অংশ নিয়েছিলেন। এত বড় কর্মসূচিতে পুলিশি নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থার জন্য আগাম অনুমতি প্রয়োজন বলেই যুক্তি দিয়েছিলেন প্রিয়াঙ্ক। কিন্তু সাম্প্রতিক বক্তব্যে তাঁর সুর অনেকটাই নরম। RSS নিয়ম মেনে আবেদন করেছে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে, এই বিষয়টি নিজেই তুলে ধরছেন তিনি। ফলে RSS-কে ঘিরে তাঁর আগের কড়া অবস্থানের সঙ্গে বর্তমান প্রশংসার মন্তব্যের পার্থক্য নতুন করে রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে।

Leave a Comment