বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বুধবার দিল্লি বনাম লখনউ ম্যাচে ফিরল 2024 IPL র স্মৃতি। সে বছর LSG র অধিনায়ক ছিলেন কে এল রাহুল। দল ব্যর্থ হওয়ায় স্টেডিয়ামের মধ্যেই অধিনায়ক রাহুলকে যথেচ্ছ ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছিল কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। এবার সেই একই ঘটনার শিকার হলেন বর্তমান অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লির কাছে হারের পর অধিনায়ক পন্থ এবং প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সাথে গোয়েঙ্কার উত্তপ্ত বাক্য বিনিময়ের ছবি ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই LSG র মালিক গোয়েঙ্কার বিরুদ্ধে গর্জে উঠেছেন IPL র প্রাক্তন চেয়ারম্যান লোলিত মোদী (Lalit Modi On Sanjiv Goenka)।
গোয়েঙ্কাকে সরাসরি আক্রমণ লোলিতের
অধিনায়ক ঋষভের সাথে দুর্ব্যবহার করায় লখনউ সুপার জায়ান্টস দলের কর্ণধার গোয়েঙ্কাকে একেবারে এক হাত নিয়েছেন লোলিত মোদী। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের একটি পোস্টের জবাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন চেয়ারম্যান লিখেছেন, “আমি আগেই জানিয়েছিলাম এই লোকটা একজন ব্যর্থ এবং জোকার। ও যা করেছে তার জন্য আমি সত্যিই খুব লজ্জিত। আমি সকল ভক্ত এবং প্লেয়ারদের জন্য IPL বানিয়েছিলাম, প্রত্যেক বছর এমন ঘটনা দেখার জন্য নয়।”
এদিন লোলিত মোদী আরও লেখেন, “আমি যদি এখন চেয়ারম্যান থাকতাম, আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি তৎক্ষণাৎ ওকে নিষিদ্ধ করে দিতাম। ওর মালিকানা কেড়ে নিতাম।” এদিন LSG দলের কর্ণধারের বিরুদ্ধে একেবারে সোচ্চার হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন চেয়ারম্যান খোলাখুলি জানিয়েছেন, প্রত্যেক ফ্রাঞ্চাইজির চুক্তিতে এমন ধরনের আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্পষ্ট ধারা উল্লেখ আছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত সেই ধারা প্রয়োগ করা।
I told you this guy @DrSanjivGoenka owner of @LucknowIPL is a complete looser and joker of the highest order – i am seriously embarrassed with his behaviour. I created the @IPL for fans and players alike. Not for this to happen every time every year. If I was still Chairman and… https://t.co/5mHzg8RAY1
— Lalit Kumar Modi (@LalitKModi) April 2, 2026
গোয়েঙ্কার পাল্টা পোস্ট
লোলিত মোদীর বক্তব্যের পাশাপাশি LSG ম্যানেজমেন্টের তরফে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তার সব টুকু সত্যি নয়।” এদিকে ম্যাচের পরপরই কর্ণধার সঞ্জীব নিজের এক্স হ্যান্ডেলে আবার লিখেছেন, “এটা একটা দীর্ঘ সিজন। এমন সব মুহূর্তই অর্থপূর্ণ এবং সঠিক কিছু গড়ে তোলার ইঙ্গিত দেয়। অধিনায়কের উপর আমাদের পুরো আস্থা আছে। আমরা বিশ্বাস করি ফের তাঁরা ঘুরে দাঁড়াবেন। আমরা আরও শক্তি নিয়ে ফিরব।”
I agree on one thing I agree with ONE STATEMENT YOU BOLDLY MAKE – The last sentence. You materially and consistently and concisely bring @IPL into disrepute. You will be banned. For your sake resign. And stay out of the stadium. As you are poison to the game it’s integrity and… https://t.co/HuK7bfpTO4
— Lalit Kumar Modi (@LalitKModi) April 2, 2026
অবশ্যই পড়ুন: যা কেউ পারেনি তা করে দেখিয়েছেন রায়ান, ভারতের সাফল্যের ঘোর কাটছে না ফুটবলারের!
উল্লেখ্য, 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন দলের ব্যর্থতা মেনে নিতে না পেরে মাঠের বাইরে ডাগ আউটের কাছে তৎকালীন অধিনায়ক কে এল রাহুলকে যাচ্ছে না তাই বলতে দেখা যায় লখনউ দলের কর্ণধার গোয়েঙ্কাকে। যদিও সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা ভিডিওতে মালিকের অগ্রহণযোগ্য আচরণের পরিপ্রেক্ষিতে পাল্টা কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি রাহুলের। বরং ঠান্ডা মাথায় সবকিছু সহ্য করে নিয়েছিলেন তিনি।