=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

করাত দিয়ে স্ত্রী, পুত্রের গলা কেটে আত্মহত্যা স্বামীর! চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙায়

Beldanga

প্রীতি পোদ্দার, বেলডাঙা: দাম্পত্য কলহে এবার মর্মান্তিক পরিণতি! স্ত্রী ও পুত্রকে খুন করে এবার আত্মঘাতী হলেন স্বামী। বুধবার সকালে স্থানীয়দের সাহায্যে দরজা ভাঙতেই বিছানায় একদিকে পড়ে থাকতে দেখা যায় স্ত্রী-পুত্রের নিথর দেহ। অন্যদিকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায় স্বামীকেও। রীতিমত এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙার (Beldanga) বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়।

ঘটনাটি কী

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বুধবার সকাল থেকে মুর্শিদাবাদের বেলডাঙার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় শোরগোল শুরু হয়। করাত দিয়ে স্ত্রী এবং পুত্রের গলা কেটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পেশায় ডেকরেটর্স ব্যবসায়ী সঞ্জীব হালদার। বয়স তাঁর ৪২। স্ত্রীর নাম মৌসুমি হালদার এবং ছেলের নাম রায়ান হালদার। সকালে সঞ্জীবের মা শৌচাগারে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের ঘরের জানলা খোলা থাকায় সেখানে চোখ পড়তেই চমকে যান প্রৌঢ়া। তিনি দেখেন, সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছেন ছেলে। তাঁর চিৎকার-চেঁচামেচি করে প্রতিবেশীদের ডাকেন তিনি।

ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ

প্রৌঢ়ার চিৎকারে প্রতিবেশীরা বুধবার সকাল সকাল সঞ্জীব হালদারের বাড়ির সামনে জড়ো হয় এবং স্থানীয়দের কয়েকজনের সাহায্যে ঘরের দরজা খুলে দেখতেই সকলের চক্ষু চড়কগাছ। গোটা ঘরে রক্তের দাগ। শুধুই সঞ্জীবই নন, তাঁর স্ত্রী এবং পুত্রের নিথর দেহ পড়ে রয়েছে ঘরে। সঙ্গে সঙ্গে বেলডাঙা থানার পুলিশকে খবর দেওয়া হয়। এদিকে আত্মহত্যা এবং খুনের খবর পেতেই সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিই সার! জল খেয়েই কাটাতে হচ্ছে দিন, ত্রাণ না পাওয়ায় বিক্ষোভ ধূপগুড়িতে

বেলডাঙার এই ঘটনায় প্রতিবেশীদের দাবি, স্ত্রীর সঙ্গে প্রায় সময়ই ঝগড়া হত সঞ্জীব বাবুর। মনোমালিন্যের কারণে মাঝরাতেও চিৎকার চ্যাচামেচি শোনা যায়। এদিকে মৃত ব্যবসায়ী সঞ্জীব হালদার মায়ের দাবি, বৌমার কারণেই নাকি এমন ঘটনা ঘটেছে। যদিও পুলিশ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ময়নাতদন্ত হচ্ছে। রিপোর্ট এলে এই মামলা নিয়ে বিস্তারিত তথ্য দিতে পারবে তারা। এছাড়াও দাম্পত্য কলহ ছাড়া তিন জনের এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখা যাবে।

Leave a Comment