আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) চুক্তিভিত্তিক কর্মীদের জন্য দারুণ সুখবর। কর্মবন্ধুদের (Karmabandhu) মাসিক পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। আগে মাসে ৫,০০০ টাকা করে পেতেন এই কর্মীরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুজোর আগেই সেই অঙ্ক বাড়িয়ে ৮,০০০ টাকা করা হয়েছে। ২০২৬ সালের অক্টোবর মাস থেকেই বর্ধিত পারিশ্রমিক কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত কর্মীদের মাসিক আয়ে কিছুটা স্বস্তি আসতে পারে।
কর্মবন্ধু হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা
কর্মবন্ধু পদে আবেদনের জন্য কতটা যোগ্যতাসম্পন্ন হতে হবে সেটা মূলত সংশ্লিষ্ট দফতরের নিয়োগ বিজ্ঞপ্তির উপর নির্ভর করে। সব নিয়োগের ক্ষেত্রে একই শিক্ষাগত যোগ্যতা বা বয়সসীমা প্রযোজ্য নয়। তাই আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সের সীমা এবং অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নিতে হবে। শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ হলেই সব কর্মবন্ধু পদে আবেদন করা যাবে, এমনটা কিন্তু নয়।
মাসে কত টাকা বেতন পাবেন?
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মবন্ধুদের মাসিক পারিশ্রমিক ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮,০০০ টাকা করার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আগের তুলনায় মাসে ৩,০০০ টাকা বেশি পাওয়ার কথা। সরকারের ঘোষণা অনুযায়ী অক্টোবর থেকেই কর্মীরা এই বর্ধিত বেতনের সুবিধা উপভোগ করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন?
কর্মবন্ধু পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট সরকারি দফতর বা জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির উপর নজর রাখতে হবে। বিজ্ঞপ্তিতে অনলাইনে নাকি অফলাইনে আবেদন করতে হবে, কোথায় আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনের শেষ তারিখ কী, তা স্পষ্টভাবে দেওয়া থাকে। কোনও কোনও নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট আবেদনপত্র জমা দেওয়া বা সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়ে থাকে। তাই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তার নির্দেশ মেনেই আবেদন করতে হবে।
আরও পড়ুন: নতুন প্রজন্মের জন্য আধুনিক ডাকঘর, বাংলায় চালু হল ‘Next Gen’ পোস্ট অফিস
সম্প্রতি হুগলি জেলা প্রশাসনের ওয়েবসাইটে ২০২৬ সালে আরামবাগ মহকুমা আদালতে চুক্তিভিত্তিক পার্টটাইম কর্মবন্ধু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তবে বর্তমানে এই আবেদনের সময়সীমা শেষ হয়ে গিয়েছে।