=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কর্মীদের পেনশনে কাটছাঁট নয়, বড় রায় হাইকোর্টের

সহেলি মিত্র, কলকাতা: পেনশন (Pension) নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। আইন মেনে এবং সুদ সহ কর্মীদের পেনশন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল আদালত (Calcutta High Court)। প্রভিডেন্ট ফান্ডের (EPFO) উচ্চ হারে বা প্রকৃত বেতনের ভিত্তিতে পেনশনের টাকা জমা পড়ে থাকলে, আনুপাতিক হারে সেই পেনশন কমানো যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

EPFO -কে কড়া নির্দেশ হাইকোর্টের

বিচারপতি শম্পা দত্ত (পাল)-এর সিঙ্গল বেঞ্চ EPFO-র ১৪ ফেব্রুয়ারি ২০২৪-এর নির্দেশিকাকে বেআইনি ঘোষণা করে খারিজ করেছে। আদালতের নির্দেশ, ২০১৬ সালের সংশোধনী অনুযায়ী উচ্চ বেতনের ভিত্তিতেই পেনশন নির্ধারণ করতে হবে এবং বকেয়া পেনশন আইনি সুদ-সহ মেটাতে হবে।

আরও পড়ুনঃ মমতার প্রতীক মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

এএআই-এর উচ্চ বেতনের পেনশনারদের মামলায় অভিযোগ ছিল, ২০১৪ সালের ১ সেপ্টেম্বরের সময়সীমা দেখিয়ে EPFO পেনশনে কাটছাঁট করছিল। অবসরের শেষ ৬০ মাসের গড় বেতনের বদলে ‘প্রো-রাটা’ পদ্ধতি প্রয়োগের ফলে অনেকের মাসিক পেনশন প্রায় ৩০–৪০ শতাংশ কমে যাচ্ছিল। কিছু ক্ষেত্রে প্রাপ্য পেনশনের তুলনায় প্রায় ২৮ হাজার টাকা পর্যন্ত কম দেওয়ার অভিযোগও ওঠে।

ধোপে টিকল না EPFO -র দাবি

ইপিএফ কর্তৃপক্ষ তহবিলের ঘাটতি ও সমতার যুক্তি দিলেও হাইকোর্ট তা খারিজ করেছে। আদালত জানায়, ২০১৬ সালের সংশোধিত ইপিএস নিয়মে উচ্চ বেতনভোগীদের পেনশনে প্রো-রাটা কাটছাঁটের কোনও উল্লেখ নেই। তাই সেই নিয়ম উপেক্ষা করে জারি করা সার্কুলারকে এক্তিয়ার-বহির্ভূত বলে জানিয়েছে হাইকোর্ট।

আইনজ্ঞদের মতে, উচ্চ হারে পেনশনের দাবিদারদের জন্য এই রায় গুরুত্বপূর্ণ স্বস্তির। মামলাকারী সংগঠনের দাবি, এর ফলে সারা দেশের বঞ্চিত কর্মীরাও উপকৃত হতে পারেন।

Leave a Comment