=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কলকাতায় চালু হচ্ছে WBTC-র নতুন S11B বাস রুট, জানুন সময়সূচি ও যাত্রাপথ

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে সকল প্রতীক্ষার অবসান। নতুন বাস রুট S11B-এর শুভ সূচনা হতে চলেছে কলকাতা ও শহরতলীতে (Kolkata S11B Bus Route)। মূলত উত্তর কলকাতা ও শহরের কেন্দ্রস্থলের মধ্যে আরও সহজ ও সুবিধাজনক যোগাযোগের জন্য চালু হচ্ছে নতুন বাস রুট S11B-টি। জানা গিয়েছে বাসটি ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড-ব্যারাকপুর রুটে চলাচল করবে। এই নতুন রুটটি ব্যারাকপুর থেকে কলকাতার এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রীদের জন্য আরও সুবিধাজনক ও সরাসরি যাতায়াতের সুযোগ করে দেবে।

নতুন বাস রুট পেল বাংলা

আসলে এই বাসের দাবি দীর্ঘ দিনের ছিল অবশেষে রাজ্য সরকার বাস পরিষেবা শুরু করতে চলেছে। শহরের অন্যতম ব্যস্ত এই পথ ধরে চলাচলকারী বাস পরিষেবা উত্তর শহরতলি ও কলকাতার মধ্যে যোগাযোগকে আরও সুদৃঢ় করবে বলে মনে হচ্ছে। রুট সম্পর্কে বললে, বাসটি ভায়া খড়দহ, ডানলপ, সিঁথি মোড়, চিড়িয়ামোড়, সি. আর. অ্যাভিনিউ হয়ে এসপ্ল্যানেড ঢুকবে। বাসটি চালাবে WBTC।

বাসের সময়সূচি

এবার আসা যাক বাসের সময়সূচী সম্পর্কে। এক রিপোর্ট অনুযায়ী, বাসটি ব্যারাকপুর থেকে সকাল ৫:৪৫, ৬:০০ ও ৬:৩০ ছাড়বে। এছাড়া এসপ্ল্যানেড থেকে বিকেল ৫:০০, ৫:৩০ ও ৬:০০ ছাড়বে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ এই নতুন বাস রুটটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সবথেকে বড় কথা, এই বাসের মহিলাদের জন্য ভ্রমণ একদম বিনামূল্যে।

আরও পড়ুনঃ রথযাত্রা উপলক্ষে হাওড়া থেকে নবদ্বীপের একজোড়া স্পেশাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘অর্জুন সিং স্যার খুব ভালো কাজ করছেন। ব্যারাকপুর, নৈহাটি ছাড়া রাজারহাট নিউটাউন থেকে দক্ষিণ কলকাতা, বালিগঞ্জ, টালিগঞ্জের কিছু নতুন বাস দেওয়া দরকার। কেউ কেউ জিজ্ঞাসা করছেন নতুন বাসটি এসি না নন এসি? তবে যেহেতু S আছে তাই এটা নন এসি বাস। অপর আরেকজন লিখেছেন, ‘ধন্যবাদ, তবে মাননীয় পরিবহনমন্ত্রী কে অনুরোধ করবো ৩ নম্বর রুট এর বাসটির দিকে দয়া করে আলোকপাত করুন। এই রুটটি বহুদিন ধরে বহু মানুষের ভরসা যোগ্য একটি রুট যেটি বহুদিন ধরে অবহেলিত. এটি চালু হলে এই এলাকার বহু মানুষ উপকৃত হবেন।’

Leave a Comment