=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কল্যাণকে ফেলে মারধর, কলকাতায় দম্পতির রহস্যমৃত্যু…! আজকের সেরা ১০ খবর (১ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ জুন, সোমবার। কল্যাণকে ফেলে মারধর, কলকাতায় দম্পতির রহস্যমৃত্যু, গ্রেফতার পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়ক, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) পেট্রোলে ১.৫, ডিজেলে ১৩.৫০ টাকা শুল্ক প্রত্যাহারের ঘোষণা কেন্দ্রের

কেন্দ্র সরকার ১ জুন থেকে পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন ফুয়েলের উপর রপ্তানি শুল্ক কমানোর ঘোষণা করেছে। পেট্রোলের শুল্ক লিটার প্রতি ৩ টাকা থেকে ১.৫ টাকা, ডিজেলের শুল্ক ১৬.৫০ টাকা থেকে ১৩.৫০ টাকা, আর এভিয়েশন ফুয়েলের শুল্ক ১৬ টাকা থেকে ৯.৫০ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করে এই সংশোধন করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত শুধুমাত্র রপ্তানির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। দেশের বাজারে দাম বাড়বে কি কমবে তা বলা যাচ্ছে না।

৯) গ্রেফতার পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়ক

পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল এবং একাধিক ফুটবল উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠছে, সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ সামগ্রী তিনি নিজের কাছে মজুদ করে রেখেছিলেন। আর উদ্ধার হওয়া সামগ্রী পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি তাঁর অন্যান্য সম্পত্তি এবং গোডাউনে তল্লাশি চালিয়েছে পুলিশ।

৮) অভিষেকের উপর হামলার ঘটনায় গ্রেফতার একাধিক

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর হামলার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। আর আরও তিনজনকে আটক করেছে বলে খবর। উল্লেখ্য, শনিবার স্থানীয় কিছু মানুষ তাঁর দিকে জুতো, ডিম এবং ইট পাটকেল ছুঁড়ে মেরেছিলেন এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে। অভিষেক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। কারণ, সেখানে কোনও পুলিশ প্রশাসন ছিল না। কিন্তু তাঁর বা তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

৭) মার খেয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

চন্ডীতলা থানায় স্মারকলিপি জমা দিতে গিয়ে এবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন। অভিযোগ উঠছে, তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা এবং ধস্তাধস্তির জেরে থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। আর সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গেলে তাঁকে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং মাথায় আঘাত করা হয়, যাতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এমনকি ঘটনাস্থলে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। আর পরে হাসপাতালে ভর্তি করা হয়।

৬) টানা ৫ দিন বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ

দুর্গাপুর ব্যারেজে আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত টানা ৫ রাত যান চলাচল বন্ধ থাকবে বলে খবর। প্রতিদিন রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত সমস্ত ধরনের যানবাহন ব্যারেজের উপর দিয়ে চলতে পারবে না। বর্ষার আগে ব্যারেজের পরিকাঠামো এবং সকেট পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় মেরামতের কাজের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। দিনের বেলা স্বাভাবিকভাবে যান চলাচল চালু থাকবে। বিকল্প হিসেবে মেজিয়া সেতু এবং রানীগঞ্জ রোড ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

৫) দমদম স্টেশনে বুলডোজার অ্যাকশন রেলের

গতকাল রাতে দমদম স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযানে একাধিক অবৈধ দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অনেক ব্যবসায়ী এবং হকার দোকান সরাননি বলেই দাবি রেলের। শনিবার রাত থেকে শুরু হওয়া অভিযানের বিরুদ্ধে রবিবার ব্যবসায়ী এবং হকার সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। রেলের বক্তব্য, স্টেশনের বাইরে অবৈধ দোকানের কারণে যাত্রী এবং সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল। তাই রাস্তা এবং স্টেশন চত্বরকে পরিষ্কার করার জন্য এই সিদ্ধান্ত।

৪) গ্রেফতার চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার

চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে এবার একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠছে, ২০২১ সালের পর চুঁচুড়া বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা এবং রাজনৈতিক হিংসার ঘটনায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এর পাশাপাশি বিরোধী কর্মীদের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর এলাকায় একাংশ বাসিন্দা এবং বিজেপি সমর্থকদের মধ্যে খুশির হাওয়া দেখা যায়। সম্ভাব্য উত্তেজনা এড়াতে চুঁচুড়া এবং আশেপাশের এলাকাতে পুলিশ মোতায়ন করা হয়েছে।

৩) তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ৪০ ব্যারেল ডিজেল

নামখানায় তৃণমূল নেতা নজরুল ইসলামের বাড়ি থেকে এবার পুলিশের অভিযানে ৪৮ ব্যারেল ডিজেল এবং কয়েক বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠছে, ডিজেলগুলি বাংলাদেশের পণ্যবাহী জাহাজ থেকে চুরি করা হয়েছিল। অভিযানের সময় নজরুলকে না পাওয়ার কারণে তাঁর দাদা আনারুল মোল্লাকে আটক করা হয়েছে। পাশাপাশি তৃণমূল নেতা প্রসেনজিৎ জানাকেও বাড়ির শৌচালয় থেকে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা নজরুলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশের দাবি, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

২) গলফগ্রিনে ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর মৃতদেহ

কলকাতার গলফগ্রিনের অরবিন্দনগরের একটি ফ্ল্যাট থেকে এক তরুণ এবং তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুজনেই কয়েক মাস ধরে সেখানে ভাড়া থাকতেন। তরুণীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ফলে মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বাঁধছে। যুগলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিকভাবে মাদক সেবনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর পুলিশ সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে।

১) মদন মিত্রর বাসভবনের তালা ভেঙে ঢুকল পুলিশ

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে রবিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ তল্লাশি চালিয়েছে। বাড়িতে তালা লাগানো থাকার কারণে পুলিশ তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে, এবং প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন ঘর তল্লাশি করা হয়েছে। অভিযোগ উঠছে, মদন মিত্রের নামে পরিচিতি বাড়ি এবং সেখানে থাকা দলীয় কার্যালয় কেন্দ্রীয় সরকারি সংস্থার জমিতে নির্মিত হয়েছে। আর এই সম্পত্তির মালিকানা এবং জমি ব্যবহারের বৈধতা সংক্রান্ত তথ্য জানতে পুলিশ এই অভিযান চালিয়েছে।

 

Leave a Comment