=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কোকেন নিয়ে ক্রিকেটে নিষিদ্ধ প্রাক্তন KKR তারকা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটে নিষিদ্ধ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের প্রাক্তনী তথা অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ক্রিস লিন (Chris Lynn)। ইংল্যান্ডের এক ক্রিকেট সংস্থা জানিয়েছে, এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কোকেন পরীক্ষার ফল পজিটিভ আসায় শাস্তি হিসেবে তাঁকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। জানা গিয়েছে, গত জুলাই মাসে ইংল্যান্ডের এক ক্রিকেট লিগের ফাইনালের দিন ডোপিং পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছিল ক্রিসের। তারপরেই শাস্তি পান এই তারকা ক্রিকেটার।

ক্রিকেটে নিষিদ্ধ KKR প্রাক্তনী

জানা গিয়েছে, ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্ট ফাইনালের দিন ডোপ টেস্ট হয়েছিল ক্রিস লিনের। সেই সময় অস্ট্রেলিয়ান ক্রিকেটার নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলছিলেন। আর সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে অজি তারকার। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ক্রিকেট নিমন্ত্রক সংস্থা নর্থহ্যাম্পটনশায়ার স্টিলব্যাকসের প্রাক্তন ক্রিকেটার ক্রিস লিনের উপর 1 মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আপাতত শেষ হয়েছে।

বলাই বাহুল্য, অন্তত তিন মাসের জন্য নিষিদ্ধ হওয়ার কথা ছিল ক্রিস লিনের। তবে নিয়ম মেনে একটি পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিয়ে তা সম্পূর্ণ করায় খেলোয়াড়ের শাস্তি কমিয়ে একমাস করা হয়। সংশ্লিষ্ট ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, ক্রিস মাঠের বাইরে মাদক সেবন করেছিলেন, পরবর্তীতে পরীক্ষা হলে তাঁর রক্তে কোকেনের উপস্থিতি ধরা পড়ে।

আরও পড়ুন: স্বাধীনতার পর প্রথমবার বিদ্যুৎ পেল ৪০০ আদিবাসী পরিবার, খুশির আবহ হুগলীর গ্রামে

প্রসঙ্গত, নিষেধাজ্ঞা শেষ হলেও আপাতত ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন ক্রিস লিন। তবে শোনা যাচ্ছে, আসন্ন বিগ ব্যাশ লিগে যোগ দেবেন এই খেলোয়াড়। তাঁকে খেলতে দেখা যেতে পারে মেলবোর্ন রেনেগেডসে। বলে রাখা প্রয়োজন, BBL এর ইতিহাসে এই নাইট প্রাক্তনী সর্বোচ্চ রান সংগ্রহ। তাঁর রান 4,133।

Leave a Comment