=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কোটি টাকার ওপর প্রতারণার অভিযোগ! সোহমের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় FIR

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের আর্থিক প্রতারণার অভিযোগ উঠে এল তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে! জানা গিয়েছে সিনেমায় অভিনয়ের জন্য ১ কোটি ৫ লক্ষ টাকা নেওয়ার পরেও কাজ করেননি অভিনেতা। আর তাই এবার এই ঘটনায় চারু মার্কেট থানায় FIR দায়ের হয়েছে অভিনেতার নামে। এছাড়াও সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাও যুক্ত করা হয়েছে।

আর্থিক প্রতারণার অভিযোগ সোহমের বিরুদ্ধে

দিনকয়েক আগেই চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছিলেন যে, একটি সিনেমায় লিড রোলে অভিনয়ের জন্য ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন সোহম চক্রবর্তী। কিন্তু তার পরেও শুটিংয়ে আসেননি অভিনেতা। যদিও সেই অভিযোগের পর পাল্টা অভিযোগও এনেছিলেন সোহম। অভিনেতার দাবি ছিল, ওই প্রযোজকের তরফে তাঁকে নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

প্রাণনাশের হুমকি প্রযোজকের

অভিনেতা সোহম চক্রবর্তী অভিযোগ জানান যে, “২০১৮ সালে একটি ছবি করার কথা হয়েছিল৷ ইপি অমিতাভ মুখার্জি এবং পরিচালক মহুয়া চক্রবর্তী এসেছিলেন গল্পটি বলেন৷ আমার পছন্দ হওয়ায় আমি কাজ করব জানাই এবং মহুয়া তখন প্রযোজকের তরফে ১৫ লক্ষ টাকার একটা চেক আমাকে দিয়েছিলেন৷ কিন্তু ছবিটা আর হয়নি৷ হঠাৎ দু’দিন আগে প্রযোজক হুমকি দেন যে ১৫ লক্ষ টাকা ফেরত দিতে হবে৷ এবং আরও নানা অশালীন কথা বলেন।” আর এই আবহে ফের সোহমের বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল।

আরও পড়ুন: বিধানসভার পর এবার লোকসভাতেও ‘নতুন তৃণমূল’! দলনেতা হতে পারেন কাকলি

এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছে সোহম চক্রবর্তী। ২০২৪ সালে একটি রেস্তোরাঁয় শুটিং করতে গিয়ে হুজ্জতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেখানকার মালিককে মারধরের অভিযোগ ওঠে প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। যদিও সেই মারধরের অভিযোগ স্বীকার করে সোহম দাবি করেছিলেন যে, ওই হোটেল মালিক তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করছিলেন। একজন দেখার এই আইনের ঘেরাটোপ থেকে নিজেকে কীভাবে রক্ষা করেন সোহম।

Leave a Comment