=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কোন বোলারকে ভয় পান বৈভব? সূর্যবংশীর উত্তর শুনে মাথায় হাত সকলের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপট দেখিয়ে টিম ইন্ডিয়ায় জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আর জাতীয় দলে সুযোগ পেতেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্ষমতা দেখাচ্ছেন 15 বছরের এই কিশোর। জিম্বাবুয়ে সিরিজে তাবড় তাবড় বোলারদের একেবারে নাকানি চোবানি খাইয়ে ছেড়েছেন তিনি। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ভুবেনশ্বর কুমার থেকে শুরু করে, হ্যাজেলউড, জসপ্রীত বুমরাহদের বলে ওভার বাউন্ডারি দেখিয়েছিলেন বৈভব। আর তাতেই প্রশ্ন উঠছে, ঠিক কোন বোলারকে ভয় পান এই ভারতীয় তারকা?

কোন বোলারকে ভয় পান বৈভব সূর্যবংশী?

সম্প্রতি রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে বৈভব সূর্যবংশীকে প্রশ্ন করা হয় এমন একজন বোলারের নাম বলুন যাঁর বিরুদ্ধে আপনি খেলতে পছন্দ করেন না? এরপর বৈভব সূর্যবংশী যা উত্তর দিল তাতে চোখ কপালে উঠেছে সকলের! বৈভব জানালেন, এখনও পর্যন্ত কোনও বোলার নেই যাঁকে তিনি ভয় পান। ভারতীয় ক্রিকেটারের কথায়, “এখনও পর্যন্ত কারও বিরুদ্ধেই না।” খুদে ক্রিকেটারের এমন উত্তর শুনে একপ্রকার মাথায় হাত ক্রিকেট ভক্তদের!

বলাই বাহুল্য, ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও জিম্বাবুয়ে সিরিজে ছন্দে ফিরেছেন বৈভব সূর্যবংশী। 15 বছরের এই কিশোর এই দলটির বিপক্ষে দুটি হাফ সেঞ্চুরি করেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে একাই 81 রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে দিয়েছিলেন বিহারের ভূমিপুত্র। যার পুরস্কার একেবারে হাতেনাতে পেয়েছেন তিনি। ব্যাট হাতে দাপট দেখানোর কারণে বৈভবকে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: লাল বলের ক্রিকেটে সহ অধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব সূর্যবংশী

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকার কারণে বড় পুরস্কার পেয়েছেন বৈভব সূর্যবংশী। ঘরোয়া লাল বলের ক্রিকেটে অভিজ্ঞ প্লেয়ারদের উপস্থিতি সত্ত্বেও বৈভবকেই সহ অধিনায়ক করেছে পূর্বাঞ্চল। বলে রাখি, এই দলের অধিনায়কত্ব পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান ইশান কিষাণ।

Leave a Comment