=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

খনিজ শিল্পে সমৃদ্ধ বীরভূম, এবার ল্যান্ড ব্যাঙ্ক তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আনিষা চৌধুরী, কলকাতা: খনিজ সম্পদে সমৃদ্ধ বীরভূমে (Birbhum) শিল্পের প্রসার ঘটিয়ে রাজ্যের উন্নতিকে ত্বরান্বিত করতে জমির তথ্যভাণ্ডার (Land Bank) তৈরির উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারী তথা রাজ্য সরকার (Suvendu Adhikari)। এই মুহূর্তে জেলার কোন এলাকায় শিল্প গড়ার উপযুক্ত জমি রয়েছে, কোথায় সরকারি জমি কার্যহীনভাবে পড়ে রয়েছে এবং সেই জমি কীভাবে কাজে লাগানো সম্ভব, তা চিহ্নিত করার উপর জোর দেওয়া হচ্ছে। এই লক্ষ্যেই জেলার ভূমি দপ্তরের আধিকারিকদের বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা।

বীরভূমের মাটিতে কী কী করতে চলেছে সরকার?

এদিন সিউড়িতে জেলা ভূমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন মন্ত্রী। এই বৈঠকে জেলাশাসক, জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং জেলার ১৯টি ব্লকের ভূমি সংস্কার আধিকারিকরা উপস্থিত ছিলেন। গত ১৫ বছরে জেলায় কত জমি পাট্টা দেওয়া হয়েছে, কোন কোন জায়গার জমিগুলি এই কাজে ব্যবহৃত হয়েছে, কাদের নামে সেই জমি বরাদ্দ হয়েছে এবং যোগ্য হওয়া সত্ত্বেও কারা এখনও পাট্টা পাননি, তার বিস্তারিত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট তথ্য জেলা প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে।

শিল্পের উপযোগী জমির পাশাপাশি যে জমিগুলি কার্যহীন অবস্থায় পড়ে রয়েছে অর্থাৎ জেলার অব্যবহৃত জমিগুলিও বিনিয়োগ পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শুধু তাই নয়, রাজ্যস্তরেও শিল্পায়নের জন্য জমি জোগাড় করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার জন্য বন্ধ অবস্থায় পড়ে থাকা জমির হিসাব সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোথায় কত জমি অব্যবহৃত অবস্থায় রয়েছে, তার তথ্য একত্রিত করে ভবিষ্যতে শিল্পের কাজে লাগানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: জনগণের সুরক্ষায় বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের, চালু হল টোল ফ্রি নম্বর

রাজ্য সরকারের লক্ষ্য, জমি সংক্রান্ত তথ্য আরও সুসংহত করে শিল্পসংস্থাগুলির কাছে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করা। বীরভূমের খনিজ সম্পদ এবং শিল্পের উপযোগী জমিকে কাজে লাগিয়ে নতুন সংস্থাকে জেলায় নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। সেই কারণে ল্যান্ড ব্যাঙ্ক তৈরির উদ্যোগকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মনে করা হচ্ছে। তবে এই উদ্যোগের মাধ্যমে কত জমি চিহ্নিত হবে এবং কতগুলি শিল্পসংস্থা বাস্তবে বিনিয়োগ করবে, সেদিকেই লক্ষ্য সরকারের।

Leave a Comment