=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“খিদিরপুরের অগ্নিকাণ্ড ম্যান মেড…ব্যর্থ প্রশাসন!” মমতাকে আক্রমণ শুভেন্দুর

প্রীতি পোদ্দার, কলকাতা: খিদিরপুরে অগ্নিকাণ্ড (Khidirpur Fire Incident) নিয়ে এবার জোর বিতর্ক শুরু হল রাজ্য রাজনীতিতে। শাসকদলের বিরুদ্ধে এবার উঠে এল পরিকল্পনামাফিক আগুন লাগানোর অভিযোগ। ‘ম্যান মেড’ বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী! মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তার মধ্যে গরিব ব্যবসায়ীদের তো নয়ই।

খিদিরপুরে অগ্নিকাণ্ড!

ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত রবিবার গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে পড়েছিল খিদিরপুর বাজারের একাধিক দোকান। গতকাল অর্থাৎ সোমবার ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার ব্যবসায়ীদের জানিয়েছিলেন, তাঁদের জন্য দ্রুত অস্থায়ী মার্কেট গড়ে দেওয়া হবে। এবং এই ভয়ংকর অগ্নিকাণ্ডে কটা দোকান সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে এবং কটা দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গোটা বিষয়টির একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছিলেন তিনি।

ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এছাড়াও গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত দোকানদারদের পুরো দোকান পুড়ে যাওয়ায় তাদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন এবং যাদের দোকানের আংশিক ক্ষতি হয়েছে তাঁদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু ব্যবসায়ী মহল এই সিদ্ধান্তে খুব একটা খুশি হয়নি।

এই আবহে বিরোধী দল সিপিএম এই অগ্নিকাণ্ডের (Khidirpur Fire Incident) নেপথ্যে ‘ম্যান মেড’ তত্ত্ব খাঁড়া করেছে। গতকাল বাজার পরিদর্শনে গিয়েছিলেন মহম্মদ সেলিম। সেখানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। আর এবার আগুনে ভস্মীভূত খিদিরপুর মার্কেট পরিদর্শনে আসলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

পরিকল্পিত অগ্নিকাণ্ডের অভিযোগ শুভেন্দুর!

সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার, খিদিরপুরে মার্কেট পরিদর্শনে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছে রাজ্য দরকারকেগুণ লেগে যাওয়ার কারণ হিসেবে সরাসরি দোষারোপ করলে। শুভেন্দুর অভিযোগ, “এই আগুন স্বাভাবিক ছিল না, এটি সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। অর্থাৎ এটি ম্যান মেড ফায়ার।”

তাঁর কথায়, রাত ১টার সময় আগুন লাগে, অথচ দমকল আসে ভোর ৪টেয়। মুখ্যমন্ত্রী সব জানতেন, কিন্তু আগুন নেভাতে নয়, পুলিশ ও দমকলকে বলেছেন ঘর ভাঙতে। তাই প্রকাশ্যে এদিন, তৃণমূলকে ‘টাকা মারার কোম্পানি’ বলে কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু।

জমি বেচার পরিকল্পনা সরকারের

এছাড়াও এদিন রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী আরও বলেন যে, ‘আলিপুর সেন্ট্রাল জেল, চিড়িয়াখানা সব বিক্রি করে দিচ্ছে সরকার। আর আশ্চর্যজনকভাবে যেখানে আগুন লাগছে, সেখানেই পরদিন মুখ্যমন্ত্রী বলেন জায়গা ঠিক হয়েছে, এক লাখ টাকা দিলাম। কিন্তু পরে ওই জমিতে গড়ে উঠছে শপিং মল আর বিউটি পার্লার।” এইভাবেই গরিব মানুষদের তাড়িয়ে দিয়ে টাকা কামানোর বন্দোবস্ত হচ্ছে বলে অভিযোগ করেন শুভেন্দু। এমনকি তিনি এও বলেন যে খিদিরপুরেও ঠিক একইভাবে জমি বেচে দিচ্ছে সরকার।

আরও পড়ুন: কৈলাস যাত্রায় মিলবে ১ লাখ টাকা, বড় ঘোষণা সরকারের

প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খিদিরপুরে পরিদর্শনের পর সন্ধ্যায় খিদিরপুর অরফ্যানগঞ্জ অগ্নিদগ্ধ বাজারে পরিদর্শনে যান মহম্মদ সেলিম। সেখানে গিয়ে প্রত্যেক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। জমি যাতে কোনওভাবে ‘জমি হাঙরদের’ দখলে না চলে যায়, তার জন্য সচেতন থাকতে বলেন সকলকে। এমনকি দমকলের দেরিতে আসা নিয়েও প্রশ্ন ওঠে। এবার সেই একই প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Leave a Comment