প্রীতি পোদ্দার, কলকাতা: বিরল রেকর্ড গড়ল চলতি মরসুমের শীত! গতকাল ১৮ বছরে শীতলতম দিন কাটাল কলকাতা। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার সেই শীতে খানিক ধাক্কা লাগতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আগামী কয়েকদিনে বাড়তে চলেছে কলকাতার পারদ। তবে উত্তরবঙ্গের আবহাওয়ার ধরন অবশ্য কিছুটা আলাদা থাকবে। এমতাবস্থায় আজ শুক্রবারও জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। তাহলে দেরি না করে একনজরে জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার, সকাল থেকেই শুষ্ক এবং শীতল আবহাওয়া (Weather Today) বজায় থাকবে। তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় খানিক চড়বে পারদ। আর তার অন্যতম মূল কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে সাময়িক ভাবে ধাক্কা খাবে শীত। আগামী তিন-চারদিন দু থেকে তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা। অর্থাৎ ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে এতে চিন্তার কিছু নেই, ফের সোমবার থেকে পারদ তড়তড় করে নেমে যাবে। তখন আবার সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াসে ঠেকবে। পশ্চিমী জেলাগুলিতে বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া জেলায় শৈত্যপ্রবাহ হতে পারে।
শীতের কনকনানির মাঝেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায় ঘন কুয়াশা থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার দাপট এতটাই বেশি থাকবে যে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নামতে পারে।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের দাপট বজায় থাকবে। আজও উত্তরবঙ্গের সবকটি জেলায় গোটা দিন জুড়ে শীতের দাপট বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পরবর্তী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। উল্টে পরবর্তী তিনদিন সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাবে। অর্থাৎ চলতি মৌসুমী উত্তরবঙ্গে যে জমিয়ে ঠান্ডা পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: অবশেষে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে জুড়ে যাচ্ছে বেলঘরিয়া, নয়া পন্থা রাজ্য সরকারের
আজ দার্জিলিঙের একটি বা দুটি জায়গায় বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। সেইসঙ্গে জলপাইগুড়ি. কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে। এছাড়াও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
JJwinwin, my lucky charm? Maybe! I’ve had some decent wins so I’m sticking around. See for yourself jjwinwin.