সহেলি মিত্র, কলকাতা: বিমান যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। আমূল বদলে যেতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর (Kolkata Airport)। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিচালনার ক্ষমতা ২৬ মিলিয়ন থেকে ২৮ মিলিয়নে উন্নীত করা যায় তা নিয়ে শুরু হয়েছে কাজ। সবথেকে বড় কথা, ব্যস্ততম সময়ে ভিড় মোকাবেলা এবং যাতায়াত ব্যবস্থা সুগম করার একটি বড় পদক্ষেপ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের উল্লেখযোগ্য সম্প্রসারণ করেছে।
কলকাতা বিমানবন্দরে মিলবে নতুন সুবিধা
কর্মকর্তারা জানিয়েছেন, বড় টার্মিনাল পুনর্নির্মাণ প্রকল্পের আগে যাত্রীদের আরাম বৃদ্ধি, পরিচালন গতি বাড়ানো এবং বিমানবন্দরের মোট ধারণক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই কাঠামোগত উন্নয়ন করা হয়েছে। বিমানবন্দরে কর্মরত এক ব্যক্তি জানান, ‘এটি অর্জনের লক্ষ্যে, বিদ্যমান টার্মিনাল ভবনের প্রস্থান স্তরে ইতিমধ্যে ৯৬৬ বর্গমিটারের একটি অতিরিক্ত জায়গা খুলে দেওয়া হয়েছে।”
উপকৃত হবেন যাত্রীরা
নবনির্মিত এলাকাটি অভ্যন্তরীণ প্রস্থান বিভাগ এবং সুইং গেট জোনে (যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় যাত্রীদের পরিষেবা দেয়) ভিড় কমাতে এবং আসন সংখ্যা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। বিমানবন্দরটি তার আন্তর্জাতিক প্রস্থান এলাকাও প্রায় ৩,০০০ বর্গমিটার সম্প্রসারিত করেছে। কর্মকর্তাদের মতে, এই অতিরিক্ত স্থান আন্তর্জাতিক যাত্রীদের চলাচল পথ পরিবর্তন করতে এবং ইমিগ্রেশন, কাস্টমস ও প্রি-এমবারকেশন সিকিউরিটি চেক (পিইএসসি) সুবিধাগুলো স্থানান্তরে সহায়তা করবে।
আরও পড়ুনঃ ভারতে পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের ইঞ্জিন বানাবে রোলস-রয়েস! দেওয়া হল প্রস্তাব
এই সম্প্রসারণের ফলে যাত্রীদের চলাচলের রাস্তা আরও উন্নত হবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা আটক কেন্দ্রে অতিরিক্ত জায়গা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুবিধাটি শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দরটির পরিচালনাকারী সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, এই উন্নয়নমূলক কাজগুলো ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে সাহায্য করার পাশাপাশি যাত্রীদের সার্বিক সুবিধা এবং পরিচালনগত দক্ষতাও বৃদ্ধি করবে।
Really impressed with the variety of games here. It is refreshing to find a site that actually pays out on time. Cheers to bdkhela888 for the awesome service.
The mobile version is just as good as the desktop one. I can play anywhere and anytime without issues. mpoasia88login
I’ve tried a few sites lately, but the interface here is just so smooth. Had no issues getting my account set up. Definitely worth checking out 888garne33login
Super fun vibes and the community is awesome. I love how they keep adding new features to keep things exciting. Highly recommended! pkcb777game
I’ve been looking for a reliable way to access my account and this is by far the smoothest experience. Everything loads fast and the interface is super intuitive. Check out nogod888login for a hassle-free start.