=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গরমে উপচে পড়ছে ভিড়, শিয়ালদা এসি লোকালের জনপ্রিয়তা টেক্কা দিচ্ছে মুম্বাইকেও

সহেলি মিত্র, কলকাতাঃ কে ভাবতে পেরেছিল একদিন বাংলার বুকেও মুম্বাইয়ের মতো এসি লোকাল ট্রেন ছুটবে। আজকের দিনে দাঁড়িয়ে সেই অসাধ্য সাধনও করেছে পূর্ব রেল। বর্তমানে শিয়ালদা ডিভিশনে (Sealdah AC Local) বেশ কিছু এসি লোকাল চলছে। এমনিতেই চালু হওয়ার পর থেকে রেল যাত্রীদের ভিড় ট্রেনে উপচে পড়ছিল। আবার অনেকে বলেছিল বাংলায় এই ট্রেনের মেয়াদ বেশিদিনের নয়। তবে সব জল্পনায় জল ঢেলে নতুন রেকর্ড গড়ল পূর্ব রেল। একটি বিষয়ে মুম্বাইকে পুরো টেক্কা দেওয়ার কাজ করল বাংলার এই এসি লোকাল। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

মুম্বাইকে টেক্কা দিল শিয়ালদার এসি লোকাল

এক রিপোর্ট অনুযায়ী, গরমের হাত থেকে বাঁচতে রেকর্ড মাত্রায় মানুষ এই এসি লোকাল যাত্রা করে ফেলেছেন এবং করছেন। আগামী দিনে সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী রেল। এমনিতেই যে হারে গরম পড়ছে বাংলায় সেখানে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এদিকে ভোটের কারণে রাস্তায় বাস কম। ফলে এখন মানুষের ভিড় উপচে পড়ছে বিশেষ করে ট্রেন থেকে শুরু করে মেট্রোতে। এদিকে গরমের কারণে একদিক থেকে পোয়া বারো হয়েছে পূর্ব রেলের (Eastern Railways)। জানা গিয়েছে, শিয়ালদা এসি লোকালের জনপ্রিয়তা নাকি গুনে গুনে টেক্কা দিচ্ছে মুম্বাইকেও। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

কোন কোন রুটে এসি লোকাল চলে?

সূত্রের খবর, শিয়ালদা-বনগাঁ (Sealdah Bangaon) রুটের AC লোকালে মানুষের ভিড় উপচে পড়ছে যা নাকি মুম্বাইয়ের AC লোকালের মতো। কেউ কেউ বলছেন কলকাতার এসি লোকাল ট্রেন অপ্রত্যাশিতভাবে হিট হয়েছে। অন্যদিকে চেন্নাইয়ের ফ্লপ হয়েছে যা ভাবাই যায় না। উল্লেখ্য, আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ সালের শেষের দিকে, শিয়ালদা ডিভিশনের ৪টি প্রধান রুটে পরিচালিত হয় এসি লোকাল ট্রেন। এই ট্রেনগুলি মূলত শিয়ালদা–রানাঘাট, শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা–কৃষ্ণনগর, এবং শিয়ালদা কল্যাণী রুটে চলে বলে খবর।

Leave a Comment