=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘গরিবের বিয়েতে শাহরুখকে নাচতে নিয়ে আসার সমান’ ব্রাজিলের ভারত সফর প্রসঙ্গে বাইচুং

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য ফুটবল বিশ্বকাপ মাতিয়ে এবার ভারতে খেলতে আসছে ব্রাজিল (India Vs Brazil)। এদেশে অগণিত ফুটবল ভক্তের কথা মাথায় রেখে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের সাথে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে, পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই খবর প্রকাশ্যে আসতেই আলাদা উন্মাদনা ধরা দিয়েছে শহরের ফুটবল ভক্তদের মধ্যে। তবে এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। তাঁর কথায়, “ব্রাজিলের ভারত সফর গরিবের ছেলের বিয়েতে শাহরুখ খানকে নাচতে নিয়ে আসার সমান।”

হঠাৎ কেন এমন মন্তব্য করলেন বাইচুং?

বর্তমানে ফিফার র‍্যাঙ্কিং তালিকার 5 নম্বরে রয়েছে ব্রাজিল। অন্যদিকে ভারতের অবস্থান এখন 138 নম্বরে। সেই ফুটবল দলের সাথে শহর কলকাতার বুকে ব্রাজিলের ফুটবল ম্যাচ একেবারে কল্পনাই করতে পারছেন না দেশবাসী! আপাতত যা খবর, আগামী 3 অক্টোবর অর্থাৎ পুজোর মাসেই শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতীতে গড়াবে ভারত বনাম ব্রাজিলের প্রীতি ম্যাচ। এবার সেই ম্যাচ নিয়েই বড় মন্তব্য করলেন বাইচুং ভুটিয়া।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ইউরোপিয়ান ক্লাবে খেলা, বাইচুং ভুটিয়া বলেন, “আমি বলছি না যে ব্রাজিল দলের এখানে আসা উচিত নয়। তবে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা অবস্থা তাতে এই ম্যাচ থেকে কী এমন অর্জন করতে পারি আমরা? জামশেদপুর এফসি তো শেষ। একটা দলও এশিয়ান গেমসে যাচ্ছে না। ফিফার তালিকায় আমাদের র‍্যাঙ্কিং এখন প্রায় 140।”

অবশ্যই পড়ুন: ভারত সীমান্তে ২৫০টি চিনা হাউইটজার মোতায়েন পাকিস্তানের, যুদ্ধের প্রস্তুতি?

এমন বক্তব্যের পরই ভারতে ব্রাজিল দলের খেলতে আসা নিয়ে বিরাট মন্তব্য করে বসেন ভুটিয়া। এদিন একরাশ হতাশা নিয়ে বাইচুং ভুটিয়া বলে দিলেন, “আমি মনে করি দল গঠনের দিকে বর্তমানে মনোযোগ দেওয়া উচিত। যাঁরা ঠিকমতো খেলতেই পারে না, তাঁরা তাঁদের ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করছে।” ভারতীয় তারকার এমন কথায় তৈরি হয়েছে বিতর্ক। অনেকে ইতিমধ্যেই বাইচুংকে এ নিয়ে নিশানাও করেছেন। তাতে অবশ্য কর্ণপাত করছেন না এই প্রাক্তন খেলোয়াড়।

Leave a Comment