=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গাড়িতে ধাক্কা দ্রুতগামী লরির, দুর্ঘটনার কবলে শতরূপ ঘোষ, কেমন আছেন বাম নেতা?

সৌভিক মুখার্জী, কলকাতা: পথ দুর্ঘটনার কবলে পড়লেন বামফ্রন্ট নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। তাঁর গাড়িতে এদিন পিছন থেকে ধাক্কা মারে একটি মাল বোঝাই লরি। সূত্রের খবর, ডানকুনি টোল প্লাজার সামনে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। বাঁকুড়ার সোনামুখী যাওয়ার সময় আজ দুর্ঘটনার শিকার হয়েছেন সিপিআইএম নেতা। এমনকি তাঁর গাড়ির পিছন দিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এখন কেমন আছেন তিনি?

গাড়ি দুর্ঘটনার কবলে শতরূপ ঘোষ

আজ বাঁকুড়ায় যাওয়ার পথে ডানকুনি টোল প্লাজা পার করার পরপরই একটি বড় লরি এসে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের গাড়ির পেছনে আচমকা ধাক্কা মারে। এমনকি গাড়ির পেছনের দিকটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই খবর। লরিটি মাল বোঝাই ছিল বলে জানা গিয়েছে এবং তাতে কোনও খালাসীও ছিল না। এমনকি বেশ কিছুটা দূর লরিটি শতরূপদের গাড়িটিকে ঠেলতে ঠেলতে নিয়ে যায় বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের।

সূত্রের খবর, বামফ্রন্ট নেতার গাড়িতে তিনি সহ মোট চারজন ছিলেন। তবে তাঁদের তেমন কোনও আঘাত লাগেনি। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তাঁরা। ইতিমধ্যেই ডানকুনি থানার পুলিশ ওই লরিটিকে আটক করেছে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও দুর্ঘটনাটি কীভাবে ঘটল বা গাড়িটির গতি কত ছিল এবং চালকের কোনও গাফিলতি ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করছে বলেই খবর।

আরও পড়ুন: পুজোর আগেই এদের ৫০০ টাকা ভাতা বাড়াল সরকার

উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছেন বাম নেতা। ২০২৩ সালে আলিপুর রোডে সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি গাড়ি শতরূপের গাড়িতে ধাক্কা মারে। সেই সময় গাড়ির সামনের অংশ অল্প ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে তিনি, তাঁর স্ত্রী এবং পরিবারের সদস্যরা অক্ষত থাকেন বলেই খবর। এমনকি সেই ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কটাক্ষ করেছিলেন শতরূপ। পাশাপাশি তাঁর অভিযোগ ছিল, যে গাড়িটি ধাক্কা মারে, সেটি আইপিএস ওয়েলফেয়ার সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি।

Leave a Comment