সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৬ অক্টোবর, সোমবার। ঘূর্ণিঝড় অর্ণব, নৃশংস ঘটনা বেহালায়, রাহুল গান্ধীর দুর্ঘটনা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ১০০ শতাংশ ইথানলে চলবে গাড়ি
কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী এবার দেশে ১০০ শতাংশ বিশুদ্ধ ইথানল এবং ই৮৫ জ্বালানিতে চলা যানবাহনের বাণিজ্যিক পথ উন্মুক্ত হল। এর ফলে অপরিশোধিত তেলের বিপুল খরচ আর বৈদেশিক শক্তির উপর নির্ভরতা কমবে। কিন্তু সাধারণ পেট্রোল গাড়িতে সরাসরি এই জ্বালানি ব্যবহার করা যাবে না। কারণ, এর তীব্র রাসায়নিক ক্ষমতার কারণে ঐতিহ্যবাহী ইঞ্জিনের যন্ত্রাংশ ক্ষয় হয়ে যেতে পারে। এই নতুন জ্বালানি ব্যবহারের জন্য গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিকে বিশেষভাবে তৈরি ফ্লেক্স ফুয়েল মডেল বাজারে আনতে হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) ঋতব্রত তৃণমূলকে ফের সময় দিল সুপ্রিম কোর্ট
আসল তৃণমূল কংগ্রেস কারা, মমতা নাকি ঋতব্রত শিবির তা এখনও পর্যন্ত চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন। উপনির্বাচনে দলীয় প্রতীক এবং নাম ফ্রিজ হওয়ায় উভয় পক্ষকে সুপ্রিম কোর্ট নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। নির্দিষ্ট দিনে কালীঘাট নথি জমা দিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দুর্গাপুজোর কারণে স্ট্যাম্প পেপার না মেলার যুক্তিতে আরও সময় চেয়েছেন। সুপ্রিম কোর্ট সেই আবেদন মঞ্জুর করে দিয়েছে। সব মিলিয়ে দুই পক্ষকে আরও ২০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) পশ্চিমবঙ্গে ৭০ দিনের বিশেষ ক্যাম্প
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উদ্যোগে পশ্চিমবঙ্গজুড়ে শুরু হল ৭০ দিনের বিশেষ অন্তর্ভুক্তি অভিযান। ২১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা এই শিবিরের মাধ্যমে গ্রামীণ আর শহর অঞ্চলে ব্যাংকিং পরিষেবা আরও সহজলভ্য করা হচ্ছে। সাধারণ মানুষ এখানে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি ও সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা এবং কিষান কিউসিসি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি পুরনো অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা যাবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) বেহালায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মারধর, বিবস্ত্র
দক্ষিণ কলকাতার বেহালার সরশুনা এলাকায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক যুবক, তাঁর বাবা এবং এক বন্ধুকে মারধর করে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর গুরুতর অভিযোগ। সম্পর্কের প্রতি আপত্তি জানিয়ে তরুণীর পরিবারের সদস্যরা এই অমানবিক অত্যাচার চালিয়েছেন। এমনকি যুবকের বাবার হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে ছেলেকে গুলি করার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তরুণীর বাবা ও মামা সহ তিনজনকে গ্রেফতার করেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) সাংবাদিককে মারধরের অভিযোগে বীরভূমে গ্রেফতার ইউটিউবার
বীরভূমের সাঁইথিয়ার পারুইয়ায় মধ্যরাতে সাউন্ড সিস্টেম চালিয়ে গান বাজানোর প্রতিবাদ করায় এক সংবাদমাধ্যমের কর্মীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় বং লুচ্চা নামক একটি ইউটিউব চ্যানেলের নাম জড়িয়ে পড়েছে। আক্রান্ত সাংবাদিকের অভিযোগ, নির্ধারিত সময়ের পরেও অতিরিক্ত জোরে গান বাজানোর প্রতিবাদ করায় তাঁকে গালিগালাজ, মারধর আর খুনের চেষ্টা করা হয়। এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করে ইতিমধ্যেই অভিযুক্ত ইউটিউব চ্যানেলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। আর বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) কল্যাণী থেকে দিঘা নতুন বাস পরিষেবা
বাসন্তী পরিবহনের উদ্যোগে কল্যাণী থেকে দিঘা পর্যন্ত এবার নতুন রাত্রিকালীন এসি সিটার স্লিপার বাস পরিষেবা চালু হল। এই বাসে বায়ো টয়লেটের সুবিধা থাকায় যাত্রাপথে বাড়তি সুবিধা পাবেন বয়স্ক, শিশু এবং রোগীরা। বাসটি কল্যাণী থেকে প্রতিদিন রাত ১০:১০ মিনিটে ছেড়ে সকালে দিঘায় পৌঁছবে। আর ফেরার পথে দিঘা থেকে সকাল ১০:১০ মিনিটে ছেড়ে আসবে। বিভিন্ন স্টপেজ হয়ে চলা এই বাসের টিকিট বুকিং এর জন্য রেড বাস বা বাসন্তী ট্রাভেলসের ওয়েবসাইট কিংবা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে দুঃসংবাদ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে এ বছরের প্রথম ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হল। এটি আগামী বুধবার অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে ল্যান্ডফল করতে পারে, যেখানে ঝড়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা এবং অন্ধ্রে লাল সর্তকতা জারি করা হয়েছে। তার পাশাপাশি এর প্রভাবে আগামী বুধ এবং বৃহস্পতিবার বাংলার উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়ে
উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়ের একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। সুলতানপুরে একটি মানহানির মামলার শুনানিতে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। দুর্ঘটনায় কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকর্মী এবং নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন এবং তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু স্বস্তির বিষয় এই যে কংগ্রেস সাংসদ নিরাপদ রয়েছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) মেদিনীপুর বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড
লক্ষ্মীপুজোর রাতে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। গভীর রাতে আচমকা পার্কিং করে রাখা তিনটি বাসে আগুন লেগে যায় এবং মুহুর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বড় ধরনের প্রাণহানি না ঘটলেও বাসগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর মালিকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়দের তৎপরতায় এবং দমকলের দুটি ইঞ্জিনের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান, শট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) দুর্গাপুরে ১৭১৪ কোটি টাকা বিনিয়োগ
শিল্পনগরী দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টে রাজনীতিকরণ আর উৎপাদন পরিকাঠামো সম্প্রসারণের জন্য এবার ১৭১৪ কোটি টাকার একটি বিনিয়োগের পরিকল্পনার অনুমোদন দিল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। বিগত বেশ কিছুদিন ধরে লোকসান আর কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার জল্পনা চললেও সেলের ৫৩৭তম বোর্ড সভায় এই প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়ার কারণে শ্রমিক মহলে স্বস্তির জোয়ার এসেছে। আগামী ৩০ থেকে ৩৬ মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন হতে পারে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন