=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চওড়া হল সৈকত, হঠাৎ পিছিয়ে গেল তাজপুরের সমুদ্র! কোনও বিপদের সংকেত?

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: দিঘার মতো তাজপুরও (Tajpur Sea Beach) একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। বহু পর্যটক বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে ছুটি কাটাতে আসেন সপ্তাহান্তে চলে আসেন এই ট্যুরিস্ট স্পটে। তবে সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার এই সমুদ্র সৈকতে এক অস্বাভাবিক দৃশ্য দেখা গেছে। স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের মতে, এই সমুদ্রের জল প্রায় ১.৫ কিলোমিটার পিছিয়ে গেছে, যার ফলে বালুকাময় সমুদ্রতল অনেকটা এলাকা জুড়ে উন্মুক্ত হয়ে পড়েছে। তাঁরা জানিয়েছেন যে, এর আগে জলের এমন ব্যাপক সরে যাওয়া তাঁরা কখনও দেখেননি। তাজপুর সৈকতটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং ভাটার সময় জল অনেকটা পিছিয়ে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা। তবে, এতটা পিছিয়ে যেতে দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

কেন পিছিয়ে গেল তাজপুর সমুদ্র সৈকতের জল

বিশেষজ্ঞদের মতে , জল পিছিয়ে যাওয়ার পেছনে ভাটার ভূমিকা থাকতে পারে। এছাড়া চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় টান, বাতাসের দিক ও গতিবেগ এবং বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন সমুদ্রের জলস্তরের ওপর প্রভাব ফেলতে পারে। তবে তাজপুরে সমুদ্রের এতটা সরে যাওয়ার সুনির্দিষ্ট কারণ কী, তা নিয়ে এখনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। তাই এই মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করা ও সরকারি বা প্রশাসনিক সূত্রের তথ্যের জন্য অপেক্ষা করাই শ্রেয়।

উল্লেখ্য, সমুদ্রের জলের হঠাৎ ও অস্বাভাবিক সরে যাওয়াকে কখনও কখনও আসন্ন কোনো বিপদের ইঙ্গিত হিসেবে দেখা হয়। তবে শুধুমাত্র এই ঘটনার ওপর ভিত্তি করে বিপদের আশঙ্কা নিশ্চিত করা যায় না। ভাটার কারণে জল উপকূল থেকে অনেক দূরে সরে যেতে পারে। অতীতেও তাজপুরে ভাটার সময় জল দুই কিলোমিটার পর্যন্ত সরে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে।

আরও পড়ুন: আর ভিক্টোরিয়া চত্বরে দেখা যাবে না ঘোড়ার গাড়ি? বড় পরিকল্পনা সরকারের

এরকম পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। উন্মুক্ত বালুচরের অনেকটা গভীরে খোলা সমুদ্রের দিকে না যাওয়াই ভালো। স্থানীয় প্রশাসন ও কোস্ট গার্ডের নির্দেশ মেনে চলা ও নিয়মিত আবহাওয়া সংক্রান্ত সরকারি আপডেট বা খবর রাখা জরুরী। যেহেতু জল হঠাৎ ফিরে আসতে পারে, তাই অতিরিক্ত আত্মবিশ্বাসের বশবর্তী হয়ে কোনো ঝুঁকি নেওয়া উচিত নয়। তাজপুরের এই ঘটনা স্থানীয় ও পর্যটকদের মধ্যে উদ্বেগ ও কৌতূহল – দুয়েরই সঞ্চার করেছে। সুনির্দিষ্ট কারণ না জানা পর্যন্ত সতর্ক থাকারই পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment