=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চাকরির প্রতিশ্রুতি দিয়ে মামীর সঙ্গে সহবাস, গ্রেফতার হুগলির আরামবাগের গুণধর ভাগ্নে

প্রীতি পোদ্দার, কলকাতা: চাকরির প্রতিশ্রুতি দিয়ে মামীমার সাথে সহবাসের অভিযোগ, হুগলি জেলার আরামবাগ (Arambagh) সংলগ্ন এলাকায় এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, ৫৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। পুলিশের কাছে সেই অভিযোগ (Arambagh Assault Case) দায়ের হতেই তড়িঘড়ি গ্রেফতার করা হয় ওই যুবককে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আরামবাগ সংলগ্ন এলাকার বাসিন্দা তথা ২২ বছরের ওই গৃহবধূ সম্পর্কে অভিযুক্তের মামীমা হন। তাঁর অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই মহিলার বিশ্বাস অর্জন করেছিল ভাগ্নে। কিন্তু সেই সুযোগের অসৎ ব্যবহার করেছে ভাগ্নে। মামীর কাছ থেকে ধাপে ধাপে মোট ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় সে। এখানেই শেষ নয়, ইন্টারভিউ দেওয়ার নাম করে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেখানে মাদকজাত পানীয় খাইয়ে তাঁর সঙ্গে সহবাসের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। এমনকি পরবর্তীতে ভাগ্নে একাধিকবার সহবাসের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন মামী। কিন্তু চাকরি সে দায়নি।

গ্রেফতার যুবক

গত রবিবার, ২২ বছরের ওই গৃহবধূ ভাগ্নের বিরুদ্ধে গিয়ে পুলিশের দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। এবং নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং গ্রেফতার করে যুবককে। গতকাল অর্থাৎ মঙ্গলবার, অভিযুক্তকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছিল। সেখানে তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মামীর দায়ের করা অভিযোগ অস্বীকার করছেন ভাগ্নে। তাঁর দাবি চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।

আরও পড়ুন: ‘আমি বিধায়ক, আগে গুণ্ডা ছিলাম’, ফোনে দলীয় কর্মীকে চরম হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, “ অভিযুক্তের বয়স ২১, তাঁর থেকে ১ বছরের বড় তার মামী। আগে থেকেই তাঁদের মধ্যে অন্যরকম সম্পর্ক ছিল, বাড়িতে যাতায়াত লেগেই থাকত। কিন্তু সম্প্রতি যুবকের মামার সঙ্গে আর্থিক বিবাদ তৈরি হয়েছিল। আর সেই বিবাদের জেরেই মামা তাঁর স্ত্রীকে ইচ্ছে করে এই অভিযোগ দায়ের করার জন্য জোর দিয়েছে। এই ঘটনায় যুবকের কোনো দোষ নেই।” এখন দেখার এই ঘটনার আইনি প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়।

Leave a Comment