=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“চারদিকে অনেক ছারপোকা বেরিয়েছে..একদম হালকাভাবে নেবেন না” CJP-কে নিশানা করে কড়া বার্তা শুভেন্দুর

প্রীতি পোদ্দার, কলকাতা: দেশের নানা প্রান্তে এইমুহুর্তে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি তুলে ব্যাপক আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party)। দফায় দফায় চলছে বিক্ষোভ। আশঙ্কা করা হচ্ছে সেই বিক্ষোভের ঢেউ যে কোনও সময় হয়ত কলকাতার (CJP Protesters In Kolkata) বুকে আছড়ে পড়তে পারে। আর তাই এবার সেই নিয়ে আগাম সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে শুধু ককরোচদের বিরুদ্ধে বার্তা দিয়েছেন তা নয়, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও কড়া আক্রমণ করেছেন তিনি।

পহেলগাঁও নিয়ে মুখ খুললেন শুভেন্দু

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল রবিবার, কলকাতার আলিপুরে বিশ্ব হিন্দু পরিষদের উত্তীর্ণ সভাঘরে অশোক সিঙ্ঘলের জন্মশতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি ককরোচদের আক্রমণ করে পহেলগাঁও হামলা প্রসঙ্গে বলেন, “যেদিন পহেলগাঁও থেকে বিতান অধিকারী আর সমীর গুহর দেহ আসে, তখন আমি এয়ারপোর্টে গেছিলাম। তখন কেন পহেলগাঁও ঘটনা নিয়ে চুপ ছিল সকলে? চারদিকে অনেক ছারপোকা বেরিয়েছে। হালকাভাবে নেবেন না। অপারেশন সিঁদুরের দিন এরা মিছিল বের করে বলেছিল, যুদ্ধ নয়, শান্তি চাই, পাকিস্তানে জল বন্ধ হল কেন, মোদীজি জবাব দাও। এই শক্তিকে একেবারে সমূলে উৎপাটিত করতে হবে।”

নাম না করে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী এদিন মিছিলে আরও জানান যে, “মোদীজি তো ভারতবর্ষকে বিশ্বগুরু করে দিয়েছেন, কিন্তু ভিতরে যারা ঢুকে আছে, এদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ, সঙ্ঘবদ্ধ হতে হবে। আর আমরা যারা প্রশাসনে আছি, আমাদের ব্যবস্থা নেওয়ার কাজ করতে হবে।” এদিনের বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন কেন এমন হাল নাম না করে সেটিও সবার সামনে নিয়ে এসেছেন। তাঁর কথায়, “হিন্দু ধর্ম, হিন্দু সংগঠন, হিন্দু দেবদেবী, পরম্পরা এবং সংস্কৃতিকে আঘাত করেছিলেন বলেই গণতান্ত্রিকভাবে ওনার এই পরিণতি হয়েছে। কলকাতা ‘ডিভোশনাল ক্যাপিটাল’।” এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন হরগোবিন্দ এবং চন্দন দাসের খুনের প্রসঙ্গ তুলেও কটাক্ষ করেছেন।

আরও পড়ুন: দাম কমতে চলেছে একাধিক ব্রিটিশ স্কচের, বড় সিদ্ধান্ত সরকারের

অন্যদিকে পূর্বতন সরকারের আমলে হওয়া দূর্গাপুজোকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, “ আগের সরকার পঞ্জিকা মেনে দুর্গাপুজো করত না। আগের মুখ্যমন্ত্রী বিজয়া দশমীর দিন বদলে দিয়েছেন। কিন্তু চলতি বছর তেমনটা হবে না। পিতৃপক্ষে কোনও দুর্গাপুজোর উদ্বোধন হবে না। মহালয়ার দিন ইডেনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমেই মা আসবেন বঙ্গে।” পাশাপাশি তিনি আরও জানান, “৬ মাসের মধ্যে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ধর্ম পরিবর্তন কঠোর এবং কঠিন আইন এনে বন্ধ করা হবে। সকলে নিজের ইচ্ছে মতো ধর্মগ্রহণ করতে পারবেন। কেউ জোর করবে না কোনও ধর্মগ্রহণে। দু’বছরের মধ্যেই প্রায় ১ হাজার কোটি টাকায় তীর্থক্ষেত্র সার্কিট গড়ে তুলব আমরা।”

এদিকে আজ, সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জ্ঞানেশ কুমার ইস্যুতে কনভেনশনে উপস্থিত থাকবেন আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা এবং SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যও। তার আগেই শুভেন্দুর এই চাঞ্চল্যকর বার্তা স্বাভাবিকভাবেই এক আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে।

Leave a Comment