=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ছাড়লে হবে বড় ভুল! IPL 2027 এ এই দুই প্লেয়ারকে ধরে রাখা জরুরী KKR-র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2027)। এবছর সেই আসরে নতুন অধিনায়ক নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কারণ, ইতিমধ্যেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অজিঙ্কা রাহানে। এদিকে, আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম। তার আগে 17 নভেম্বরের মধ্যে প্রত্যেক দলকে তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া প্লেয়ারের তালিকা প্রকাশ করতেই হবে। আর সেই সূত্র ধরেই একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে শাহরুখ খানের দল। সেই তালিকায় থাকতে পারেন দুজন বড় প্লেয়ারও। বিশেষজ্ঞরা বলছেন, তাঁদের ধরে রাখা জরুরী KKR-এর!

এই দুই প্লেয়ারকে ছেড়ে দিলে ভুল করবে KKR!

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স দলের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাঁকে 25 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনে নিয়েছিল KKR। তবে গোটা সিজনে 14টি ম্যাচ খেলে 322 রান করেছিলেন এই অজি তারকা। এছাড়াও নিয়েছিলেন মাত্র 7টি উইকেট। অন্যদিকে শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানাকে 18 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। তবে এত অর্থ খরচ করেও লঙ্কান ক্রিকেটার মাত্র একটি ম্যাচ খেলেছিলেন কলকাতার হয়ে। তুলতে পারেননি কোনও উইকেট।

ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, এই দুই বিদেশি ক্রিকেটারকে নিলামের আগেই ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এই দুই ক্রিকেটারকে এ বছর ছেড়ে দিলে ভুল করবে KKR! কারণ গ্রিন এমনিতেই দুর্ধর্ষ অলরাউন্ডার। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছেন তিনি। গত সিজনে ব্যর্থ হলেও এই সিজনে ঘুরে দাঁড়াতে পারেন এই খেলোয়াড়। অন্যদিকে গত বছর চোটজনিত কিছু সমস্যা থাকলেও এবছর পাথিরানা সর্বশক্তি দিয়ে কলকাতার হয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন! সেক্ষেত্রে এই দুজন বা দুজনের মধ্যে একজনকে ছেড়ে দিলে বিপাকে পড়তে পারে KKR!

আরও পড়ুন: ১৬০ রান করেও বৈভব সূর্যবংশীকে পেছনে ফেলতে পারলেন না সেহবাগ পুত্র আর্যবীর

উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে চোটের কারণে রিহ্যাব করারচ্ছিলেন পাথিরানা। পরবর্তীতে মেডিকেল পরীক্ষার পর ফিট হয়ে শ্রীলঙ্কার বোর্ডের কাছ থেকে ছাড়পত্র নিয়েই ভারতে খেলতে এসেছিলেন এই তারকা পেসার। তবে খেলোয়াড়ের উপর যাতে বাড়তি চাপ না দেওয়া হয় সেটা আগে থেকেই বলে রেখেছিল লঙ্কান বোর্ড। ফলে চাইলেও পাথিরানাকে বাকি ম্যাচগুলোতে নামানো যায়নি।

Leave a Comment