জাতীয় পতাকার উপরে পার্টির ফ্ল্যাগ, স্বাধীনতা দিবসে CPIM-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশদ্রোহীতার তকমা বরাবরই সিপিএমের নামের পাশে তোলে বিরোধীরা। তবে জাতীয় পতাকার অবমাননা করে ফের একবার আলোচনার শিরোনামে বামেরা। দেশজুড়ে পালিত হচ্ছে ৮০ তম স্বাধীনতা দিবস। যে সমস্ত বিপ্লবীরা নিজের রক্ত বলিদান দিয়ে আমাদের দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্তি দিয়েছিলেন, তাঁদেরকেই অপমান বামেদের। এমনকি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকাকে নিজেদের পার্টির পতাকার নিচে রেখে আরও একবার নিচু মানসিকতার পরিচয় দিল তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দমদমে।

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

রাজ্যজুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান হচ্ছে, এই অভিযোগে শাসক দল বিজেপির দিকেই আঙুল তুলছে সিপিএম সহ অন্যান্য বিরোধী দলগুলি। তবে সিপিএমের বিরুদ্ধেও রয়েছে মনীষীদের অপমানের একাধিক অভিযোগ। তাদের পার্টি অফিসে লেলিন, কাল মার্কসদের ছবি ছাড়া বাঙালি মনীষী কিংবা স্বাধীনতা সংগ্রামীদের কোনও প্রতিকৃতি দেখা যায় না, এমনটাই দাবি করে বিরোধী দলগুলি। সেই একই চিত্র দেখা গেল দেশের স্বাধীনতা দিবসের দিন। নিজেদের পার্টির পতাকা উপরে রেখে দেশ মাতৃকার তিরঙ্গা তার ঠিক নিচে উত্তোলন করে দেশবাসীর মনে আঘাত দিল বামেরা।

ঘটনাটি ঘটেছে উত্তর দমদম (Dum Dum) বিধানসভা এলাকার অন্তর্গত নিমতা উত্তর এরিয়া কমিটির দলীয় কার্যালয়ের সামনে। বিজেপির তরফ থেকে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পার্টি অফিসের সামনে শহীদ বেদির উপরেই তাদের পার্টির লাল ঝান্ডা উড়ছে। তবে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তার ঠিক নিচে নোংরা ইট দিয়ে বেদি বানিয়ে তার উপরেই ছোট্ট একটি জাতীয় পতাকা উত্তোলন করেছে দলীয় কর্মীরা।

আরও পড়ুন: এবার ডিজিটাল কারেন্সিতে হবে লেনদেন, রেশন কার্ড ধারকদের বড় উপহার সরকারের

এমনকি সবথেকে বড় ব্যাপার, যে সমস্ত বিপ্লবীরা নিজের জীবন বলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছেন, তাঁদের ফটোই সেই নোংরা ইটের উপর ব্লিচিং পাউডার ও নোংরা আবর্জনার মধ্যে রেখে স্বাধীনতা দিবস পালন করেছে তারা, এমনটাই দাবি বিজেপির কর্মীদের। এদিকে পার্টি অফিসের উপরেই এবারের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের কমরেড প্রার্থী দীপ্সিতা ধরের ছবি তুলে ধরেন বিজেপি কর্মীরা। যার জেরে ওখানকার প্রবীণ সিপিআইএম নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। পাশাপাশি অবিলম্বে সেই পতাকা খুলে নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Leave a Comment