=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, ৬ অক্টোবর কমিশন অভিযানের ডাক ইন্ডি জোটের

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিল্লিতে অনুষ্ঠিত হল ইন্ডি জোটের বৈঠক (INDIA Alliance)। সেখানে যোগ দিয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানিয়ে দিয়েছেন, বিরোধী সাংসদরা আগামী ৬ অক্টোবর দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরের দিকে পদযাত্রা শুরু করবেন। এসআইআর নিয়ে অনিয়মের প্রতিবাদেই যৌথ এই আন্দোলনের ঘোষণা করেছে ইন্ডি জোট। এমনকি তাদের মূল দাবি থাকবে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ।

৬ অক্টোবর ‘কমিশন অভিযান’ বিরোধী সাংসদদের

বাংলাসহ দেশের একাধিক রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর-র নামে কারচুপি করেছে কমিশন, এমনই অভিযোগ বিরোধীদের। এমনকি এই চক্রান্তের পেছনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেই কাঠগড়ায় তুলছেন তাঁরা। এদিন বৈঠকে উপস্থিত থেকে অন্যান্য দিনের মতোই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিইসি-কে ‘ভ্যানিশ কুমার’ বলে আখ্যা দিয়েছেন এবং অভিযোগ করেন যে, একটি ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোট চুরি করা হয়েছে। সবটাই বিজেপির স্বৈরাচার।

মমতা আরও বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে এই আন্দোলন আরও জোরালো হবে। এমনকি এ বিষয়ে বাংলার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, “আমরা সবাই এটাই তুলে ধরার চেষ্টা করছি যে নির্বাচন কমিশনের কেলেঙ্কারি আর ভোট চুরি যেমন ফাঁস হয়েছে, তেমনই ভোট চুরি করে এই সরকার যেভাবে ক্ষমতায় এসেছে সেটাও প্রকাশ পেয়েছে। রাহুল গান্ধী বছরের পর বছর ধরেই ভোট চুরির এই বিষয়টি তুলে ধরেছেন এবং সংসদে ও সুপ্রিম কোর্টে ধারাবাহিকভাবে বিষয়টি উত্থাপন করেছেন।”

আরও পড়ুন: গাড়িতে ধাক্কা দ্রুতগামী লরির, দুর্ঘটনার কবলে শতরূপ ঘোষ, কেমন আছেন বাম নেতা?

আসলে ইন্ডিয়ান এক্সপ্রেসে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সিধু এবং বিবেক যোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার এসআইআর সম্পর্কিত এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। তাঁদের অনুমোদন ছাড়াই এই প্রক্রিয়া চালানো হয়েছিল। সেই প্রতিবাদেই গোটা দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বিরোধীরা। আর সেই সূত্রে আগামী ৬ অক্টোবর কমিশন অভিযানের ডাক ইন্ডি জোটের।

Leave a Comment