=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টাকা ধার করে টুর্নামেন্টে অংশ নিতে পাঠান বাবা, জাতীয় স্তরে ব্রোঞ্জ জিতে দাম দিলেন ছেলে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না অর্থনৈতিক সংকট। বিগত দিনগুলিতে বারবার তা প্রমাণ করেছেন সফল ব্যক্তিত্বরা। এবার সেই পথ ধরেই জাতীয় স্তরের উশু (Wushu) প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য পেলেন বিহারের ছেলে অভি কুমার (Avi Kumar)। চেন্নাইয়ে অনুষ্ঠিত জুনিয়র ন্যাশনাল উশু চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে নিজের রাজ্যের নাম উজ্জ্বল করেছেন তিনি। সবচেয়ে বড় কথা, অভিকে চেন্নাইয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাঠাতে 8 হাজার টাকা ধার করতে হয়েছিল বাবা জয়প্রকাশ সিংকে।

ধার করে ছেলের স্বপ্ন পূরণ করলেন বাবা

বিহারের ভোজপুর জেলার ছোটকি সানাদিয়া গ্রামের বাসিন্দা অভি কুমার। বয়স মাত্র 17। আর এই বয়সেই জাতীয় স্তরে নিজের রাজ্য তথা গ্রামের নাম উজ্জ্বল করে দিলেন তিনি। চেন্নাইতে অনুষ্ঠিত, জুনিয়র ন্যাশনাল উশু চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব 17-র 60 কেজির বিভাগে অংশ নিয়েছিলেন অভি। সেখানেই দেশের নানান প্রান্ত থেকে আসা প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াই করে শেষ পর্যন্ত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেল, দীর্ঘ পাঁচ বছর ধরে উশুর অনুশীলন করেছেন অভি। প্রথমবারের মতো স্কুলের এক প্রশিক্ষণ শিবির থেকে উশুর যাত্রা শুরু হয়েছিল এই ভারতীয় খেলোয়াড়ের। তবে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় পৌঁছানোর পথ মোটেই সহজ ছিল না। অভির বাবা জয়প্রকাশ সিং পেশায় একজন কম্পাউন্ডার। কাজেই পরিবারের আর্থিক অবস্থা ভাল না থাকায়, ছেলের স্বপ্ন পূরণের পথ থমকে যেতে পারতো। তবে সেটা হতে দেননি জয়প্রকাশ।

আরও পড়ুন: IPL এ যুক্ত হচ্ছে নতুন দুই দল! কী নাম? জানুন সব

জানা যায়, ছেলেকে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চেন্নাইয়ে পাঠানোর জন্য এক পরিচতর কাছ থেকে 8 হাজার টাকা ধার নিয়েছিলেন জয়প্রকাশ। তাছাড়াও ছোটবেলা থেকে অভিকে বড় করে তোলা থেকে শুরু করে স্বপ্ন পূরণের পথে কঠোর পরিশ্রম করেছেন তিনি। এবার জাতীয় স্তরে ব্রোঞ্জ জিতে বাবার সেই পরিশ্রমের মান রাখলেন উশু খেলোয়াড়। ছেলের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাবা জয়প্রকাশ থেকে শুরু করে গোটা পরিবার, এমনকি পাড়া-প্রতিবেশীরাও।

Leave a Comment