বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2026 এর মিনি নিলামে (IPL 2026 Auction) চূড়ান্ত নাটকীয়তার মধ্যে উড়েছে 215 কোটি টাকা। প্রথম ধাক্কায় বিক্রি হয়েছেন 77 জন প্লেয়ার। সেই আসরে ঝড় তুলে পছন্দের ক্রিকেটারদের কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে অবাক করা বিষয়, প্রথম থেকে নজরে রেখেও ইংল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর জন্য এগিয়ে আসেনি KKR। একই কাজ করেছে অন্যান্য দলগুলিও। এদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোনও দলই এই ইংলিশ মহাতারকাকে কিনতে আগ্রহ দেখায়নি। যার কারণে শেষ পর্যন্ত জনির গায়ে পড়েছে আনসোল্ড তকমা। কিন্তু কেন তাঁকে কিনল না কোনও ফ্রাঞ্চাইজি?
কেন অবিক্রিত থাকতে হল জনি বেয়ারস্টোকে?
ইংল্যান্ডের দক্ষ উইকেট কিপার ব্যাটসম্যান তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসেও বহু ওঠা পড়ার সাক্ষী থেকেছেন এই বিদেশী ক্রিকেটার। ব্যাট হাতে প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। গোটা IPL কেরিয়ারে মাত্র 52টি ম্যাচে খেলেই 1674 রান করেছেন তিনি। সবচেয়ে বড় কথা, উইকেটের পেছনে একজন ভরসার নাম জনি বেয়ারস্টো। মূলত সে কারণেই শোনা গিয়েছিল, একজন দক্ষ উইকেট কিপার ব্যাটসম্যানের শূন্যস্থান পূরণ করতে এই ইংলিশ তারকাকে কিনে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নিলামে ধরা পড়ল অন্য চিত্র।
মঙ্গলবার মিনি নিলামের একেবারে শুরু থেকেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কেনার জন্য উঠেপড়ে লেগেছিল KKR। শেষ পর্যন্ত 25 কোটি 20 লাখ টাকায় তাঁকে দলে নেওয়ার পর একে একে অন্যান্য পছন্দের প্লেয়ারদের গুনে গুনে দলে নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। গ্রিন থেকে শুরু করে রাহুল ত্রিপাঠি টিম সেইফার্ট, জেমি স্মিথ, ফিন অ্যালেনদের মতো প্লেয়ারদের টার্গেট করেই কিনে নিয়েছে কলকাতা। তবে দুঃখের বিষয় ইংল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটসম্যানের দিকে ফিরেও তাকায়নি তারা। দাম দেয়নি বাকি দলগুলিও। যার কারণে শেষ পর্যন্ত অবিক্রিত থাকতে হলো দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ইংলিশ ক্রিকেটারকে।
অবশ্যই পড়ুন: তৈরি ২টি ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে শীতের ইতি? আজকের আবহাওয়া
কিন্তু কেন? ক্রিকেট মহলের অনেকেই বলছেন, এবারের মিনি নিলামে বেশিরভাগ দলের টার্গেটে ছিলেন ভারতের তরুণ তুর্কিরা। তাদের পেছনেই বেশিরভাগ অর্থ ঢেলেছে দলগুলি। উজ্জ্বল উদাহরণ চেন্নাই সুপার কিংস। এই দলটি দুজন অনামি খেলোয়াড়কে 14 কোটি 20 লাখ টাকা করে কিনে নিয়েছে। আসলে, ভারতীয় তরুণ ক্রিকেটারদের দলে নিয়ে দীর্ঘদিন খেলানো যাবে। তবে বিদেশীদের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। অন্যদিকে অবিক্রিত ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগই ওপেনার। যেই জায়গাটা অনেক আগেই ভরাট করে নিয়েছে দলগুলি। পাশাপাশি বেয়ারস্টোর চোট পাওয়ার প্রবণতাও মাথায় রেখেই শেষ পর্যন্ত তাঁকে কিনল না কেউই।
Is f8betceo a legit betting platform? Looking for a site to use on the regular and this one keeps popping up. What’s the word, fam?
Thinking of putting some bets down on suncitybetvn. Seems legit. Anyone else use them? Any recommendations on what to bet on?