=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিআরপি তলানিতে, এবার ভালো ফল করতে নতুন কৌশল গঙ্গা, বিদ্যা ব্যানার্জির

সহেলি মিত্র, কলকাতাঃ একটি সিরিয়ালে একই চ্যানেলের অন্য এক সিরিয়ালের রেশ টানা নতুন কিছু নয়। অতীতেও হিন্দি, বাংলা সিরিয়ালে হয়েছে আর এখনও হচ্ছে। কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে কিছু বাংলা সিরিয়ালের যে করুণ দশা হয়েছে তা চোখে পড়ার মতো। এমনিতে কোন সিরিয়াল ভালো ফল করেছে আর কোন মেগা খারাপ ফল করেছে তা জানা যায় সেই সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) দেখে। এই টিআরপি (Target rating point) তালিকাই হল বাংলা ধারাবাহিকগুলির রিপোর্ট কার্ড। আর এই রিপোর্ট কার্ডে একদম তলানিতে গিয়ে ঠেকেছে স্টার জলসার প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং গঙ্গা। তবে এবার নতুন কৌশল নেওয়া হয়েছে টিআরপি বাড়াতে।

টিআরপি বাড়াতে নতুন কৌশল মেগা ধারাবাহিকগুলির?

মাঝে বেশ কয়েকবার টিআরপি টপার অবধি হয়েছিল স্টার জলসার প্রফেসর বিদ্যা ব্যানার্জি। কিন্তু এখন এই মেগার রেটিংস একদম তলানিতে। তালিকায় রয়েছে গঙ্গাও। এহেন অবস্থায় এই দুই মেগা শিরোনামে থাকতে বলা ভালো টিআরপি টানতে নতুন কৌশল নিয়েছে। গত এক মাস ধরে কখনও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র কাহিনিতে দেখা যাচ্ছে ‘গঙ্গা’-কে, আবার তটিনী-পরশুরামের কাহিনিতে এদেখানো হয়েছে দাপুটে বিদ্যার গল্প। সবটাই কি চমকনাকি টিআরপি তালিকায় নিজেদের জায়গা করে নিতে কৌশল? স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে বাঙালি দর্শককে। প্রশ্ন উঠছে, একটি সিরিয়ালের সঙ্গে অন্য সিরিয়ালের লিঙ্ক কি টিআরপি টানার নতুন এবং শক্তিশালী কৌশল? এই প্রসঙ্গে বড় দাবি করেছেন পরিচালক অনুপম হরি।

কী বলছেন কলাকুশলীরা ?

তিনি বলেছেন, ‘এটা মূলত ঠিক করেন যাঁরা মার্কেটিং-এর দায়িত্বে রয়েছেন তাঁরা। তবে পরিচালক হিসাবে আমার মনে হয়েছে, দিনে দিনে যদি টিআরপি আরও কমে যায় তাতেও অবাক হব না। কারণ, এখন তো সবাই ধারাবাহিক দেখে মোবাইলে।’ অন্যদিকে এই বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন ‘গঙ্গা’ অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘অনেকে তো সময়টাই বুঝতে পারছেন না। এটা আমার মনে হয়েছে। কারণ, ধারাবাহিক সম্প্রচারের নির্দিষ্ট সময়সীমা থাকলে, তা হলে দর্শকের বুঝতে সুবিধা হয়। আমি ভুলও হতে পারি। কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

আরও পড়ুনঃ দিঘার জগন্নাথ মন্দির আজ থেকে ‘ধাম’ নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

অভিনেত্রী স্বস্তিকা দত্ত টিআরপি-কে তেমন গুরুত্ব দিতে রাজি নন। তিনি জানান, ‘টিআরপি এলে আমি সে ভাবে দেখিই না। আমার কাছে এই নম্বর ততটাও গুরুত্বপূর্ণ নয়। তাই টিআরপি বাড়ানোর যদি এই নতুন কৌশল হয়েও থাকে, তা আমার পক্ষে বলা সম্ভব নয়।’ যাইহোক, এখন এটাই দেখার চলতি সপ্তাহে এই মেগাগুলি কেমন ফল করে।

Leave a Comment