=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিম ইন্ডিয়ায় ফিরতে না ফিরতেই ধাক্কা! যে কারণে বাদ পড়তে পারেন ভুবনেশ্বর কুমার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় কামব্যাক করে সেভাবে কিছুই করতে পারেননি তিনি। এখনও পর্যন্ত মোট 12 ওভার বল করে তুলেছেন দুটি উইকেট। তিন ম্যাচ মিলিয়ে খরচ করেছেন 139 রান। ঠিক সে কারণেই আসন্ন চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নাও দেখা যেতে পারে ভুবনেশ্বর কুমারকে। কয়েকটি সূত্র বলছে, ভুবি যেহেতু এত রান খরচ করছেন ফলে পরবর্তী ম্যাচে তাঁকে বাদ দিয়েই এগোতে পারে ভারত!

জাতীয় দলে ফিরতে না ফিরতেই ধাক্কা!

সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার রাহুল শর্মা এবং ক্রীড়া সাংবাদিক বিমল কুমারের সাথে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় রবিচন্দ্রন অশ্বিন নিউজিল্যান্ডের মাঠগুলির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “নিউজিল্যান্ডের সবচেয়ে বড় মাঠ ক্রাইস্টচার্চ। তারপরই রয়েছে ওয়েলিংটন। আর যদি অকল্যান্ডের কথা বলি সে ক্ষেত্রে ওই মাঠ তো আরও ছোট। ছোট মাঠে বোলিং করা খুব কঠিন।”

মাঠের প্রসঙ্গ উল্লেখ করার পরেই ভুবনেশ্বর কুমারকে নিয়ে কথা বলতে গিয়ে অশ্বিন একেবারে খোলাখুলি জানান, “ভুবি যেভাবে বোলিং করছে তার জায়গায় কোনও স্পিনার বা মায়াঙ্ক যাদব দলে ফিরলে আমি অবাক হবো না।” অর্থাৎ ভারতীয় তারকার বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে ভুবনেশ্বর কুমারের বোলিং দেখে তাঁকে খুব সম্ভবত চতুর্থ টি-টোয়েন্টিতে জায়গা দেবে না টিম ম্যানেজমেন্ট। আর যদি সেটা হয় সেক্ষেত্রে টিম ইন্ডিয়ায় ফেরার কিছুদিনের ব্যবধানে আবারও ধাক্কা খাবেন ভারতীয় ক্রিকেটার।

আরও পড়ুন: ভারতকে দূরে সরিয়ে পাকিস্তান প্রীতি! মইজ্জুর উপর রেগে লাল মালদ্বীপের বিরোধী শিবির

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দলে ফিরেছিলেন ভুবনেশ্বর কুমার। তবে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামা হয়নি তাঁর। তবে ফিরলেন নিউজিল্যান্ড সিরিজের একেবারে প্রথম ম্যাচে। ভারতের অভিজ্ঞ বোলারকে নিয়ে একেবারে প্রথম থেকেই আশা বাঁচিয়ে রেখেছিলেন ভক্তরা।

Leave a Comment