বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দল (Team India) থেকে বাদ পড়েছেন বহুদিন হল। সুযোগ থাকলেও তাঁকে আর ডাকে না নির্বাচন কমিটি। ভারতীয় ক্রিকেট বোর্ডও মহম্মদ শামির (Mohammed Shami) দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে। তবে এসব সত্বেও ঘরোয়া ক্রিকেটে আগুন ঝরাচ্ছেন ভারতের এই অভিজ্ঞ পেসার। রবিবার, সেন্ট্রাল জোনের বিরুদ্ধে পূর্বাঞ্চলের হয়ে মাঠে নেমেই জোড়া উইকেট তুললেন তিনি। আর সেই সূত্র ধরেই পেশাদার ক্রিকেটে 900 উইকেট সম্পূর্ণ করে ইতিহাস গড়তেই সপাটে জবাব পেল শামির নিন্দুকরা। একদিক থেকে জবাব পেল ভারতীয় ক্রিকেট বোর্ডও!
900 উইকেট তুলে ক্ষমতা দেখালেন শামি
রবিবার, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল পূর্বাঞ্চল। সেই সূত্রেই ব্যাট করতে নেমেছিল সেন্ট্রাল জোনের ছেলেরা। এরই মাঝে 19 ওভারে গিয়ে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান ইশান কিষাণ। ফলে শেষ পর্যন্ত বৈভব সূর্যবংশীর নেতৃত্বে খেলতে হয়েছিল শামিদের। আর সেই ম্যাচেই জোড়া উইকেট তোলেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার। এদিন, মুকেশ কুমারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষ দলের প্লেয়ারদের একেবারে নাকানি চোবানি খাইয়েছিলেন শামি।
বলাই বাহুল্য, এদিন ভারতীয় তারকার হাতে বধ হন যশ রাঠোর ও আর্শাদ খান। আর এই জোড়া উইকেট তুলতেই পেশাদার ক্রিকেটে নিজের 900 উইকেটের মাইল ফলক ছুঁয়ে ফেলেন জাতীয় দলে ব্রাত্য শামি। 99টি প্রথম শ্রেণীর ম্যাচে 186 ইনিংস খেলে 379টি উইকেট, 196টি টি-টোয়েন্টি ম্যাচে 238টি উইকেট এবং 149 লিস্ট এ ক্রিকেট ম্যাচে 283 উইকেট তুলে সকলকে চমকে দিয়েছেন তিনি।
Mohammed Shami officially joins the elite club by completing 900 wickets in professional cricket! 👑🔥
First Class: 379 Wickets
• List A: 283 Wickets
• T20s: 238 Wickets 💥He becomes Only the 6th Indian pacer in history to achieve this incredible landmark. Pure seam… pic.twitter.com/zoT5eFfDCH
— CricInformer (@CricInformer) August 30, 2026
আরও পড়ুন: ISL-র আগেই মোহনবাগানের পুরনো সঙ্গীকে নিয়ে নিল ইস্টবেঙ্গল
প্রসঙ্গত, টিম ইন্ডিয়ায় দিনের পর দিন প্রত্যাখ্যান সহ্য করেও ঘরোয়া ক্রিকেটে একের পর এক উইকেট তুলে নিয়ে ভারতীয় তারকা প্রমাণ করে দিয়েছেন তিনি ভারতের অভিজ্ঞ বোলার। তাঁর অভিজ্ঞতাকে খাটো করে দেখা হচ্ছে! তবে প্রশ্ন থেকে যায়, ঘরোয়া ক্রিকেটে এত ভাল পারফর্ম করার পরেও কি আদৌ টিম ইন্ডিয়ায় ডাক পাবেন এই খেলোয়াড়? উত্তরটা অধরাই থেকে যাবে বোধ হয়…