=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিম ইন্ডিয়া ছাড়ার পরই রোহিত-বিরাটদের উদ্দেশ্যে বড় বার্তা কোচ টি দিলীপের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট দলে (Team India) ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন টি-দিলীপ (T Dilip)। টিম ইন্ডিয়ার ব্যর্থতা দেখে নিজে থেকেই সেই পদ ছেড়ে দিয়েছেন তিনি। সম্প্রতি ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট বোর্ডকে টি দিলীপ জানিয়ে দিয়েছিলেন তিনি আর ভারতীয় দলে কোচিং করাতে চান না। নেপথ্যে কিছু ব্যক্তিগত কারণ দেখিয়েছিলেন এই ভারতীয় তারকা। আর সেই সিদ্ধান্তের পরই এবার বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য জন্য বিশেষ বার্তা দিলেন দিলীপ। কী এমন জানালেন তিনি?

কোহলিদের উদ্দেশ্যে বিশেষ বার্তা টি দীলিপের

2021 সালে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছিলেন টি দিলীপ। টিম ইন্ডিয়ার ইতিহাসে অন্যতম সফল ফিল্ডিং কোচ তিনি। তাঁর তত্ত্বাবধানেই এশিয়া কাপ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তবে অনেকেরই মত, দিলীপের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিং ততটাও উন্নত হয়নি। এবার সেই দিলীপ টিম ইন্ডিয়া থেকে বেরিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি সহ ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে একেবারে আবেগঘন বার্তা দিলেন।

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে, ভারতীয় দলের ফিল্ডিং কোচের পদে তাঁর কর্মজীবন নিয়ে কথা বলতে গিয়ে দিলীপ বলেন, “আমার কাছে এই যাত্রা এতটা অর্থবহ যে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি একদম প্রথম দিন থেকেই এই দলের জন্য নিজের সর্বস্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ফিল্ডিং কোচের পদ চিরকাল আমার মনে বিশেষ জায়গা ধরে রাখবে।” এদিন রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলিদের উদ্দেশ্যেও বার্তা দেন দিলীপ।

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: এবার বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে CBI, বিরাট নির্দেশ আদালতের

ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ জানান, “আমার উপর আস্থা রেখে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য BCCI কে আমি ধন্যবাদ জানাতে চাই। আমার উপর বিশ্বাস রাখার জন্য রাহুল দ্রাবিড় এবং গৌতম গম্ভীরকেও ধন্যবাদ। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার, আপনাদের নেতৃত্বে কাজ করা এবং অবদান রাখাটা আমার জন্য সম্মানের ছিল। সকল খেলোয়াড়, কোচ এবং আমার সতীর্থদের ধন্যবাদ জানাই। এই পাঁচটা বছর আমি ভুলবো না।”

Leave a Comment