ট্রেনের শৌচাগারের সামনে শুয়েছিলেন দুই ভারতীয় জওয়ান, দেখা মাত্রই TTE যা করলেন…

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রেনের শৌচাগারের সামনে বসে ঘুমিয়েই পড়েছিলেন দুজন ভারতীয় সেনা জওয়ান (Viral Video)। ঠিক সেই সময় শৌচাগারের দিকে আসছিলেন টিকিট পরীক্ষক। দুই জাওয়ানের কাছাকাছি আসতেই তাঁদের মধ্যে একজনকে ডেকে তোলেন তিনি। যা দেখি অন্যজনও উঠে পড়েন। এরপর দুই ভারতীয় জাওয়ান নিজেদের পরিচয় পত্র দেখালে তাঁদের সসম্মানে শোয়ার জন্য বিশেষ ব্যবস্থা করে দেন টিকিট পরীক্ষক। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিও দেখে আপ্লুত নেট নাগরিকরা

সম্প্রতি ইন্ডিয়ান ওয়ারিয়র অফিসিয়াল নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভাইরাল হয় ভিডিওটি। ভিডিওটিতে দেখা যায় ভিড়ে ঠাসা ট্রেনের দুটি কামরার মাঝের একটি শৌচাগারের পাশে মেঝেতে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন দুজন ভারতীয় সেনা জাওয়ান। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন এক টিকিট পরীক্ষক। এরপর তাঁদের ডাকতেই উঠে পড়েন দুজন। পরবর্তীতে নিজেদের পরিচয় পত্র দেখালে সসম্মানে দুই সেনা জাওয়ানকে পাশের একটি ফাঁকা জায়গায় শোয়ার ব্যবস্থা করে দেন টিকিট পরীক্ষক।

এদিন টিকিট পরীক্ষক ওই দুই সেনা জওয়ানকে প্রশ্ন করেছিলেন কেন তারা শৌচাগারের সামনে শুয়েছেন? উত্তরে ওই দুই ভারতীয় সেনা জাওয়ান জানান, তাঁরা নির্বাচনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তাই তাড়াহুড়োয় সংরক্ষিত টিকিট কাটতে পারেননি। সে কারণেই শৌচাগারের সামনের মেঝেতে শোয়ার পরিকল্পনা করেছিলেন তারা। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে বহু নেট নাগরিকের। এদিকে টিকিট পরীক্ষকের এমন আচরণে আপ্লুত তাঁরা।

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: হংকংকে গুঁড়িয়ে দিয়ে FIFA-র ক্রমতালিকায় বড় সাফল্য ভারতের

নেট দুনিয়ায় ভিডিওটি দেখার পর বহু নেট নাগরিক ওই দুই ভারতীয় সেনা জাওয়ানকে কুর্নিশ জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “যাঁরা সারা বছর দেশের স্বার্থে কাজ করে, জাতীয় দায়িত্ব পালন করে তাঁদের জন্য ট্রেনে আলাদা ব্যবস্থা থাকা উচিত।” অনেকেই আবার ভিডিওটি দেখার পর ওই টিকিট পরীক্ষকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করিনি আমরা।

Leave a Comment