ডকুমেন্টেশন প্রক্রিয়া থেকে পুলিশ ভেরিফিকেশন, বদলে গেল পাসপোর্টের একাধিক নিয়ম

Passport New Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: গোটা দেশজুড়ে পাসপোর্ট পরিষেবাকে আরও দ্রুত, নিরাপদ আর ঝামেলামুক্ত করার জন্য ২০২৬ সালে এবার একগুচ্ছ নিয়ম চালু করল ভারত সরকার (Passport New Rules)। ইতিমধ্যেই এই আপডেটেড গাইডলাইন প্রকাশিত হয়েছে, যা আগামী ১৫ ফেব্রুয়ারির পর থেকে কার্যকর হবে। ফলে নতুন পাসপোর্ট আবেদন বা রিনিউ করতে গেলে এবার এই নতুন নিয়মগুলো জেনে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। কিন্তু কী নিয়ম চালু করা হল তা জানতে প্রতিবেদন পড়ুন।

ডকুমেন্টেশন প্রক্রিয়া হল আরও সহজ

নতুন নিয়মে পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা এবার অনেকটাই কমানো হয়েছে আর ডিজিটাল করা হয়েছে। সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আধার কার্ড আর অন্যান্য সরকারি পরিচয়পত্রকে। এর ফলে আগের মতো বহু সার্টিফিকেট জমা দেওয়ার দরকার পড়বে না। এমনকি কম কাগজপত্রে আবেদন সম্পন্ন করা যাবে। কিন্তু সতর্কবার্তা দিয়েছে সরকার। অনলাইনে কোনও ভুল বা অসম্পূর্ণ ডকুমেন্ট আপলোড করলে আবেদন সরাসরি বাতিল হয়ে যেতে পারে।

পুলিশ ভেরিফিকেশন আরও দ্রুত

পাসপোর্ট আসতে দেরির অন্যতম কারণ ছিল পুলিশ ভেরিফিকেশন। তবে এবার সেই ব্যবস্থায় আসলো বড়সড় বদল। নতুন নিয়মে ডিজিটাল ভেরিফিকেশন দ্রুত করা হয়েছে। এমনকি বিভিন্ন দফতরের সমন্বিত ডেটা সিস্টেম চালু হচ্ছে। আর অনেক ক্ষেত্রে কয়েক দিনের মধ্যেই তা যাচাই সম্পন্ন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার পোস্ট ইস্যু ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ আগে পাসপোর্ট ইস্যু, পরে পুলিশ ভেরিফিকেশন। এতে আবেদনকারীরা দ্রুত পাসপোর্ট হাতে পাবে।

অনলাইনে আবেদন আরও সহজ

সরকারি পাসপোর্ট পোর্টালও এবার আপগ্রেড করা হয়েছে। এখন থেকে ঘরে বসেই ফর্ম ফিলাপ থেকে শুরু করে ডকুমেন্ট আপলোড, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং স্ট্যাটাস ট্র্যাকিং করা যাবে। সবথেকে বড় ব্যাপার, রিয়েল টাইম নোটিফিকেশন সুবিধা থাকার কারণে আবেদনকারীরা খুব সহজেই জানতে পারবে যে তাদের ফাইল কোন পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: বিজেপি তৈরি করবে না ইস্তাহার, এবার চরম চমক গেরুয়া শিবিরের

নাবালকদের পাসপোর্টে স্বচ্ছতা

এবার শিশুদের পাসপোর্ট নিয়ম আরও সহজ করে দেওয়া হয়েছে। গ্রহণযোগ্য নথি হিসেবে এবার থেকে শুধুমাত্র ডিজিটাল বার্থ সার্টিফিকেট, স্কুল আইডি কার্ড এবং প্যারেন্টাল কনসেন্ট গ্রহণ করা হবে। এর ফলে অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্ট পেতে সময় অনেকটাই কমবে।

আরও পড়ুনঃ সুপারফাস্ট ট্রেনের তকমা কি শুধুই বেশি ভাড়া নিতে? রেলকে কড়া প্রশ্ন PAC-র

বলে রাখি, শুধুমাত্র বড় শহর নয়, বরং ছোট শহর ও গ্রামীণ এলাকাতেও পরিষেবা পৌঁছে দিতে এবার দেশজুড়ে আরও বেশ কয়েকটি পাসপোর্ট কেন্দ্র খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা মানুষদের দুরে ছুটতে হবে না। সরকারের স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১৫ ফেব্রুয়ারির পর এই এই নতুন নিয়মগুলি কার্যকর হচ্ছে। তাই যারা নতুন পাসপোর্ট বানাতে চান বা রিনিউ করতে চান, তাদের আগে থেকেই প্রস্তুতি থাকা বুদ্ধিমানের কাজ।

Leave a Comment