=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডিএ-সহ অগ্রিম বেতন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সহেলি মিত্র, কলকাতাঃ ডিএ থেকে শুরু করে বেতন, মহালয়ার দিন বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর বেশিদিন দেরি করতে হবে না, নির্ধারিত সময়ের অনেক আগেই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকে যাবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। কবে মিলবে টাকা? চলুন জেনে নিই।

ডিএ, বেতন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ শনিবার শুভেন্দু অধিকারী জানালেন, ‘ষষ্ঠীর আগেই ২০ শতাংশ ডিএ-সহ অগ্রিম বেতন দেওয়া হবে।’ ব্রিগেডে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের উদ্দেশ্যে ঘোষণা করেন, ‘২০ শতাংশ অতিরিক্ত ডিএ (Dearness Allowance) সহ অক্টোবরের অগ্রিম বেতন মহাষষ্ঠীর আগে পেয়ে যাবেন।’ এই ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী জরুরি পরিষেবার জন্য ১১২ নম্বরও চালু করেন।

পুলিশের উদ্দেশ্যে কড়া বার্তা

এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের জন্য রাজ্য ও কলকাতা পুলিশের হাতে ৪৫০টি গাড়ি ও ৪৫০টি মোটরবাইক তুলে দেন। ‘পশ্চিমবঙ্গ পুলিশের গড় জরুরি সাড়া দিতে সময় লাগে প্রায় ৯০ মিনিট। সেখানে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট জরুরি অবস্থায় ছয় থেকে দশ মিনিটের মধ্যে সাড়া দেয়। কেন পশ্চিমবঙ্গ এটি অর্জন করতে পারছে না?” তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী দ্রুত সাড়া দেওয়ার জন্য কাজ করতে বলেন পুলিশ বাহিনীকে।

আরও পড়ুনঃ কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ, মহালয়াতেই অরেঞ্জ লাইনে মেট্রোর ট্রায়াল রান

মুখ্যমন্ত্রী বলেন, “আজ শুধু শুরু। আগামী এক বছরের মধ্যে, আমরা রাজ্যের প্রতিটি থানায় চারটি মোটরসাইকেল এবং চারটি গাড়ি সরবরাহ করব। রাজ্য মন্ত্রিসভা যানবাহনের জন্য ১,৫০০ জন ড্রাইভার নিয়োগকে অনুমোদন করেছে।”

Leave a Comment