=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডিজেল দিন! হরমুজ থেকে জাহাজ পার করার আগে কাতর আর্জি পাকিস্তানের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে সংকটে গোটা বিশ্ববাসী। বিশেষত জ্বালানি নিয়ে বেড়েছে চিন্তা। এমতাবস্থায়, অন্যান্য দেশের পাশাপাশি পাকিস্তানের জন্যও হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। সম্প্রতি ইরানের তরফে ইসলামাবাদকে আশ্বস্ত করে জানানো হয়, তারা হরমুজ দিয়ে 20টি জাহাজ নিয়ে যেতে পারবে। আর এই আশ্বাস পাওয়া মাত্রই এবার কুয়েতের কাছ থেকে ডিজেল এবং জেট জ্বালানি চাইল পাকিস্তান (Pakistan Request To Kuwait)। পাকিস্তানের তরফে জানানো হয়েছে, ইরান তাদের জাহাজগুলিকে হরমুজ পেরনোর অনুমতি দিয়েছে। তাই কুয়েত সরকার যেন দ্রুত তাদের জ্বালানি সরবরাহ করে।

কুয়েতের কাছে অনুরোধ পাকিস্তানের

সংঘাতের মাঝেই ইরান বুঝিয়ে দিয়েছে হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ ঠিক কতখানি। এর আগে তেহরানের তরফে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, কোনও জাহাজ যদি ইরানের অনুমতি ছাড়া হরমুজ পার করার চেষ্টা করে তবে তাতে আগুন লাগিয়ে দেওয়া হবে। যদিও পরবর্তীতে নরম হয়ে আমেরিকা এবং ইজরায়েল ও তাদের মিত্র দেশগুলি ছাড়া বাকি সকলের জন্য হরমুজ প্রণালীর দরজা খুলে দেয় পশ্চিম এশিয়ার এই দেশ।

ইরানের অনুমতি নিয়েই বিগত দিনগুলিতে একে একে হরমুজ পেরিয়ে দেশে ফিরেছে ভারতের পতাকা লাগানো একাধিক জাহাজ। আর তার পরপরই পাকিস্তানকেও 20টি জাহাজ অর্থাৎ প্রতিদিন দুটি করে জাহাজ নিয়ে যাওয়ার নির্দেশ দেয় ইরান। আর সেই নির্দেশের পরই এবার কুয়েতকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করতে বলল ইসলামাবাদ। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সাথে কথা বলার সময় পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের তরফে কুয়েতকে স্পষ্ট বলা হয়েছে ইরান জাহাজ চলাচলের রাস্তা খুলে দিয়েছে। তাই তারা যেন দয়া করে পাকিস্তানের জাহাজগুলিতে ডিজেল ও জেট অয়েল সরবরাহ করে।

অবশ্যই পড়ুন: ঘরের মাঠ ইডেনেই সুবিধা পাচ্ছে না KKR! ডুবতে হবে SRH ম্যাচেও?

শোনা যাচ্ছে, সোমবার পাকিস্তানের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী পারভেজ মালিক দীপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কুয়েতের রাষ্ট্রদূত নাসের আব্দুল রহমান জাসের আলমুতাইরির সাথে বৈঠক করেছিলেন। এই সময় কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রশংসা করে পারভেজ বলেন, “কুয়েত থেকে ডিজেল এবং জেট জ্বালানি আনতে পাকিস্তানের জাহাজগুলোকে পূর্ণ সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।” এক কথায়, পাকিস্তানের জাহাজগুলি কুয়েত থেকে প্রয়োজনীয় জ্বালানি তুলতে পারবে।

Leave a Comment