=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তদন্ত করবে NIA, দাড়িভিটকাণ্ডে রাজ্য সরকারকে ঝটকা দিয়ে রায় হাইকোর্টের

Darivit Case

প্রীতি পোদ্দার, কলকাতা: দাড়িভিটকাণ্ড (Darivit Case) নিয়ে বড় আপডেট! কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। দাড়িভিটের ঘটনায় বোমা বিস্ফোরণের অভিযোগ আগেই ছিল। তাই এনআইএ তদন্তের প্রয়োজন বলে নির্দেশ দিয়েছিল আদালত। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবিলম্বে আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এমতাবস্থায় সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য। এবার সেই আবেদন নিয়ে বড় রায় দিল হাইকোর্ট।

দাড়িভিটকাণ্ডে নিহত ২ ছাত্র

উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট গ্রামের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে স্কুলে ব্যাপক হিংসা। উর্দু এবং সংস্কৃত শিক্ষকের যোগ দেওয়া নিয়েই শুরু হয় গণ্ডগোল, স্কুল ভাঙচুর এবং শেষে গুলিতে রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে দুই প্রাক্তন ছাত্রের রহস্যজনক মৃত্যুতে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। ওই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করে বিজেপি। তাঁদের দাবি পুলিশের গুলিতেই দুই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে পুলিশ। পরে সেই ঘটনায় ২০২৩ সালের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ দাড়িভিটকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুনঃ রাজীব কুমারের পর কে হবেন নতুন ডিজিপি? রাজ্যকে সুপ্রিম কোর্টে যেতে বলল UPSC

দাড়িভিটকাণ্ডে হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার

NIA তদন্তের নির্দেশ দেওয়ার সময় বিচারপতি রাজাশেখর মান্থা বলেছিলেন, আবেদনকারীরা CBI তদন্তের আবেদন জানালেও, তথ্য খতিয়ে দেখে আদালত মনে করছে, এই ঘটনার তদন্তে উপযুক্ত NIA। কিন্তু মানতে চায়নি রাজ্য সরকার, তাই সিঙ্গল বেঞ্চের NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই সময় রাজ্যের আবেদনে কোনও অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। তবে এবার সেই মামলার আবেদন নিয়ে বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট। রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ মঙ্গলবার, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ দীর্ঘ শুনানির পর রাজ্যের আবেদন খারিজ করে দিল। বহাল রাখা হল NIA তদন্ত।

আরও পড়ুন: DGCA-র অনুমতি না মেলায় ওড়েনি চপার, হেমন্ত সোরেনের কপ্টারে রামপুরহাট গেলেন অভিষেক

দাড়িভিটকাণ্ডে রাজ্যের আবেদন খারিজ করতে গিয়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য তাঁদের পর্যবেক্ষণে বলেন, “NIA এই মামলার তদন্ত করছে। তাতে হস্তক্ষেপ করবে না আদালত।” এদিকে এই মামলায় ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করার পর, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে রাজ্য কি তবে নতুন কিছু পদক্ষেপ করতে চলেছে?

Leave a Comment