=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তর্পণে ব্যাঘাত ঘটাবে বৃষ্টি? দুর্যোগের সতকর্তা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: আর দুইদিন পরেই মহালয়া, কিন্তু বৃষ্টির রেশ যেন কিছুতেই কাটতে চাইছে না। যদিও মৌসুমী বায়ুর দাপট কমতেই রাজ্যে বর্ষার দাপট ধীরে ধীরে কমছে। কিন্তু নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ফের বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) শুরু হয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ ও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে দফায় দফায়। আগামীকালও (Weather Tomorrow) দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস বলছে, আগামী শনিবার পর্যন্ত নাকি এমনই থাকবে আবহাওয়া।

আজকের আবহাওয়া

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্তের জেরে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই মুখ ভার ছিল। কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হয়েছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশের আশেপাশে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে বৃষ্টি দুর্যোগজনিত আবহাওয়া এখনই কাটছে না। মহালয়ার দিন অর্থাৎ শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। এক নজরে জেনে নেয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে রোদের তীব্রতা প্রায় থাকবে না বললেই চলে। বেশিরভাগ জেলাতেই আকাশের মুখ ভার থাকবে। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম বজায় থাকবে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। অর্থাৎ মহালয়ার আগেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে রাজ্যের আবহাওয়ায়।

আরও পড়ুন: করদাতার টাকা নয়ছয়! টাকি পুরসভার মামলার তদন্ত এবার CID-র হাতে তুলে দিল হাইকোর্ট

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment