=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তালিকাভুক্ত হয়েও সুপ্রিম কোর্টে হল না DA মামলার শুনানি! আর কবে? প্রশ্ন হতাশ কর্মীদের

সহেলি মিত্র, কলকাতা: আবারও একবার হতাশা নেমে এল সরকারি কর্মীদের মহলে। আজ মঙ্গলবারও হল না ডিএ মামলার (Bengal DA Case) শুনানি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। পঞ্চম বেতন পে কমিশনের বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ মামলার সুপ্রিম কোর্ট (Supreme Court of India) -এ শুনানির জন্য তালিকাভুক্ত হলেও হল না। এই শুনানির জন্য আরও ৪ সপ্তাহ অর্থাৎ এক মাস অপেক্ষা করতে হবে বাংলার কর্মরত সরকারি কর্মী এবং পেনশনভোগীদের। কেন হল না শুনানি? চলুন জেনে নিই।

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন ডিএ মামলাকারি মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। তিনি জানিয়েছেন, ‘একটি গুরুত্বপূর্ণ সিপিআই মামলা ছিল, যেটা সকাল ১০:৩০টা থেকে টানা ৪টে অবধি চলেছে। তাই আজ আমাদের সহ কোনও মামলার শুনানিই হয়নি। আমাদের মামলাটি ১৪ নম্বরে তালিকাভুক্ত ছিল। বাংলার ডিএ মামলার শুনানি ফের ৪ সপ্তাহ পর হতে পারে। মাঝে ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকও আছে। এখন দেখা যাক কী হয়।’ এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই রেগে, ক্ষোভে ফেটে পড়েছে কর্মচারি মহল।

কী প্রতিক্রিয়া মানুষের?

এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে অনেক কিছু  লিখেছেন। একজন লিখেছেন, ‘এই মামলার রায় আর হবে না। আগের মতো শুধু পিছিয়ে যাবে। এটাই হচ্ছে উচ্চ আদালতের নিয়ম।’ অন্য একজন লিখেছেন, সুপ্রিম কোর্ট যদি চার সপ্তাহ পর তারিখ দেন , তাহলে তো মালহোত্রা কমিটির সঙ্গে বসার আগেই সুপ্রিম কোর্টের ডাক হওয়ার কথা। আরও একজন লিখেছেন, ‘আশা করি গ্রান্ট ইন এইডরা এবার পাবেন কারণ আপনাদের সক্রিয়তা ও অধ্যবসায় আমাদের পথ দেখাবে। এতদিন অপেক্ষা করলাম, আর ছয়মাস অপেক্ষা করতেই হবে। পেনশন প্রাপক হিসেবে আপনাদের কাছে এই একমাত্র  ভরসা।

বিস্তারিত আসছে…

Leave a Comment