‘তিন মাসের সামগ্রী …’ যুদ্ধের আবহে রেশন নিয়ে রাজ্যগুলোকে বড় নির্দেশ কেন্দ্রের

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই ইরান-ইজরায়েল (Iran Israel War)-এর সংঘাত আরও ভয়াবহ রূপ ধারণ করছে। সেইসঙ্গে দফায় দফায় অশান্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলি। কখন, কোথা থেকে হামলা হতে পারে কেউ বলতে পারে না। একপ্রকার ভয়ে রীতিমতো কাঁটা হয়ে আছেন বিশ্ববাসী। এদিকে সমগ্র ঘটনার ওপর নজর রাখছে ভারত। ভারত শান্তির পথেই আছে বলে জানানো হয়েছে। যদিও কোনওরকম ঝুঁকি না নিয়ে এবার দেশের রাজ্যগুলিকে বিশেষ নির্দেশ দিল কেন্দ্রের মোদী সরকার। আর এই নির্দেশিকা জারি করা হয়েছে রেশন (Rationing) সংক্রান্ত। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

রাজ্যগুলিকে ৩ মাসের রেশন মজুদ করার নির্দেশ কেন্দ্রের

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যগুলিকে আগামী ৩ মাসের রেশন মজুদ করার নির্দেশ দিয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যে বহু বিশেষজ্ঞ বলতে শুরু করেছেন, এই সংঘাতের আঁচ ভারতে পড়তে পারে। দাম বাড়তে পারে জিনিসের। সংকট দেখা দিতে পারে গ্যাস, খাদ্য, তেল থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের। ফলে কোনওরকম রিস্ক না নিয়ে আগাম সতর্ক থাকছে কেন্দ্র বলে মনে করা হচ্ছে।

ভারতে খাদ্য সংকটের আশঙ্কা?

এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দেশে কি তবে শীঘ্রই খাদ্য সংকট দেখা দিতে পারে? ধরাছোঁয়ার বাইরে চলে যাবে জিনিসপত্র? সেই বিষয়ে এখনই কিছু পরিষ্কার জানা না গেলেও, সূত্রের খবর, কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক দেশের সব ক’টি রাজ্যের খাদ্যসচিবকে চিঠি পাঠিয়ে আগামী তিন মাসের চাল-গম আগাম তুলে নিয়ে রেশন ডিলারদের কাছে পৌঁছে দিতে বলেছে। নিয়ম অনুযায়ী, এক মাসের চাল–গম আগাম তুলে রাখা। তবে এখন যেহেতু পরিস্থিতি অন্য, তাই এক মাসের জায়গায় তিন মাসের চাল–গম তুলে রাখার নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের মুখে হাসি, অনেকটাই দরপতন সোনা, রুপোর! আজকের রেট

সূত্রের খবর, সরকার মনে করছে পরিবহণ জ্বালানির সঙ্কট তৈরি হলে রেশনের চাল–গম ডিলারদের কাছে পৌঁছে দিতে সমস্যা হবে। তাই গণ–বণ্টন ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে, সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেটার জন্য আগে থেকেই তৈরি থাকছে সরকার বলে মনে কয়রা হচ্ছে। যদিও আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।

Leave a Comment