=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তৃণমূলের অবৈধ পার্টি অফিস হল প্রাক্তন সেনাদের কার্যালয়, বড় উদ্যোগ মেমারির বিধায়কের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সরকারি জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করেছিল তৃণমূল। এবার সেই দলীয় কার্যালয় নিয়ে অভিনব উদ্যোগ মেমারি (Memari) বিধানসভার বিধায়ক মানব গুহর (Manab Guha)। মমতা অল ইন্ডিয়া তৃণমূলের পার্টি অফিসটিকে এবার অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের বসার জায়গা হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, মেমারি থানার সামনে থাকা আরও একটি সরকারি জায়গায় তৈরি তৃণমূলের পার্টি অফিসকে ছোটদের দাবা খেলা এবং প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন মেমারির বিধায়ক।

ঠিক কী জানালেন মেমারির বিধায়ক?

রাজ্যে ক্ষমতার হাত বদল হতেই তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছিল তাদের একাধিক পার্টি অফিস দখল করে নিচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা! যদিও ভারতীয় জনতা পার্টির বিধায়কদের উদ্যোগে পরবর্তীতে তৃণমূল নেতাকর্মীদের সেই পার্টি অফিস ফিরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, পদ্ম শিবিরের নেতাদের তরফে একেবারে স্পষ্ট করে জানানো হয়, অনেকেই রয়েছেন যাঁরা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর স্বঘোষিত বিজেপি হয়ে গিয়েছিলেন। তাঁরা এই ধরনের কান্ড ঘটিয়েছেন।

রাজ্য বিজেপির তরফেও একেবারে খোলাখুলি জানানো হয়েছিল, তৃণমূল জিতে ক্ষমতায় আসার পর যে কাজ করেছিল, ভারতীয় জনতা পার্টি তৃণমূলের সমস্ত পার্টি অফিস দখল করে সেই একই ঘটনার পুনরাবৃত্তি করবে না। তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ ছিল আগে থেকেই। এবার মেমারিতে তেমনই এক পার্টি অফিসকে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠন কার্যালয় হিসেবে ব্যবহারের সিদ্ধান্তের কথা জানালেন মেমারির বিধায়ক।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিধায়ক মানব গুহ একটি পোস্ট করে লিখেছেন, “কখনও ভেবেছিলেন এই দৃশ্য দেখবেন? সরকারি জায়গায় তোলামূল নেতার পার্টি অফিস এখন অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠন কার্যালয়। মেমারির দুর্নীতিপরায়ণ প্রাক্তন চেয়ারম্যানের অফিসে আমাদের কোনও পার্টি অফিস হল না। আপাতত সেটা ভারতমাতার অবসরপ্রাপ্ত বীর সৈনিকদের একটা বসার জায়গা হল। প্রাক্তন সেনারা খুব খুশি আর বিধায়কও তাঁদের মুখে হাসি দেখে খুব খুশি।”

আরও পড়ুন: দীপাবলির প্রাক্কালে রাজ্যকে ৭,৮৬৬ কোটি টাকা উপহার কেন্দ্রের, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

এদিন মেমারির দুর্নীতিগ্রস্ত নেতার পার্টি অফিস অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের হাতে তুলে দেওয়ার কথা জানানোর পাশাপাশি মেমারি থানার সামনে থাকা সরকারি জায়গায় তৃণমূলের তৈরি পার্টি অফিসে ছোটদের দাবা খেলা এবং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলেও আশ্বস্ত করেছেন বিধায়ক মানব গুহ। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের একেবারে শেষে তিনি লিখেছেন, “দেখতে থাকুন, অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন মেমারি বিধানসভায়।” স্থানীয় সূত্রে খবর, বিধায়কের এমন একের পর এক সাহসী পদক্ষেপে খুশি মেমারির বাসিন্দারা।

Leave a Comment