=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তৃণমূল নেতার তোলাবাজি, রুপির শক্তিবৃদ্ধি…! আজকের সেরা ১০ খবর (১২ অক্টোবর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ অক্টোবর, সোমবার। তৃণমূল নেতার তোলাবাজি, কলকাতায় মমতার প্রতিবাদ, রুপির শক্তিবৃদ্ধি, ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সহ ৩

এবার ভুয়ো চিকিৎসকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগণায় বারুইপুরে দুই তৃণমূল কাউন্সিলরসহ বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার ঘনিষ্ঠ এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, বারুইপুরে কিছুদিন আগেই তিনজন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপর জানা যায় যে পৌরসভার একাধিক কাউন্সিলর ওই ভুয়ো চিকিৎসকদের কাছ থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করাতেন। এমনকি চিকিৎসার পাশাপাশি বিভিন্ন মেডিকেল সার্টিফিকেট দিতেন টাকার বিনিময়ে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) মঙ্গলবার জ্ঞানেশ কুমার বিরোধী প্রতিবাদে নামছেন মমতা

এবার কলকাতায় জ্ঞানেশ কুমার হটাও মিছিলের ডাক দিল কালীঘাট তৃণমূল। জানা গেছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তিলোত্তমার রাজপথে নামতে পারেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। যা খবর মিলছে, তাতে আপাতত রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল চলবে তৃণমূলের। যদিও এখনও পুলিশের অনুমতি মেলেনি। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে একটি প্রচারপত্র প্রকাশ করা হয়েছে। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রের কন্ঠ রোধের অভিযোগ করা হয়েছে এবং দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক ও তরুণ প্রজন্মের উপর অত্যাচারের কথা তুলে ধরা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) নভেম্বরের শেষেই রাজ্য পুলিশে ৯০০০ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি

নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্যের নবনিযুক্ত ১১ হাজার কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই অনুষ্ঠানে এবার বড় ঘোষণা করেছেন তিনি। নভেম্বরের শেষ সপ্তাহে ৯০০০ পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বারবার দাবি করে আসছেন যে, নতুন সরকারের রাজত্বে চাকরিতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেই নিয়োগ হবে। সেই মতোই এবার পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকে ছাড়িয়ে যাবে পশ্চিমবঙ্গ, এমনটা আশ্বাস দিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ডলারের বিপরীতে রেকর্ড উত্থান ভারতীয় রুপির

ডলারের বিপরীতে এবার অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি। দিনের পর দিন তলানিতে ঠেকছিল টাকা। তবে আজ একধাক্কায় অনেকটাই বেড়েছে দাম। সবচেয়ে বড় ব্যাপার, আজ লেনদেনের শুরুতে রুপি প্রায় ১% শক্তিশালী হয়েছে। সোমবার ডলারের বিপরীতে রুপির লেনদেন শুরু হয়েছে ৯৫.৭৬-তে, যেখানে শুক্রবার এই রেট ছিল ৯৬.৭৩। আজ একধাক্কায় প্রায় ১ টাকা বেড়েছে ভারতীয় টাকার দাম। বর্তমানে এশিয়ার সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে উঠে আসছে ভারতীয় রুপি। যদিও চলতি বছর এখনও পর্যন্ত ৬.৬% দাম কমেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) সিউড়িতে তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার কাছ থেকে দফায় দফায় প্রায় দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সিউড়ি পৌরসভার প্রাক্তন পুরপ্রধান উজ্জ্বল চ্যাটার্জির বিরুদ্ধে। বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই মহিলা। জানা গিয়েছে, সম্পর্কে থাকাকালীন বিভিন্ন সময়ে ওই মহিলার কাছ থেকে টাকা নিয়েছিলেন তৃণমূল নেতা। পরবর্তী সময়ে সেই টাকা আর ফেরত দেননি। এমনকি বিয়ের প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেননি পুরপ্রধান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) বহরমপুরে হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ৪৪ ছাত্রী

মুর্শিদাবাদের বহরমপুরে ছাত্রীদের হোস্টেলের খাবার ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। রাতের খাবার খাওয়ার পর একসঙ্গে ৪৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। এমনকি তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। খাবারে মাদক মেশানো ছিল বলেই অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রাঁধুনিকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, শনিবার রাতে হোস্টেলে খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক ছাত্রী অসুস্থ বোধ করতে শুরু করেন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন নিরাপত্তার রক্ষীরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) আদালত চত্বরে নিষিদ্ধ পান-গুটখা-সিগারেট

নেশামুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। এখন থেকে রাজ্যের উচ্চ আদালতসহ জেলা আদালত সংলগ্ন এলাকায় সিগারেট, পান বা গুটকা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে বলে জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। আর সেই নির্দেশ কার্যকর করার জন্য ইতিমধ্যে জেলা আদালতগুলির বিচারকদের চিঠি পাঠিয়েছেন বিচারপতি। পান, গুটকা নিষিদ্ধ করার পাশাপাশি স্মোকিং জোন বা ধূমপানের জায়গা তৈরির প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি। এমনকি আদালত চত্বরে প্রবেশের সময় প্রত্যেক ব্যক্তিকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

দিল্লির বিক্ষোভ এবং প্রতিবাদ নিয়ে এবার বড় সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের। যন্তর মন্তরকে নির্দিষ্ট বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হল বলে খবর। তার পরিবর্তে বিক্ষোভ এবং ধর্না কর্মসূচির জন্য তিনটি নতুন স্থান নির্ধারণ করা হয়েছে। আর সেগুলি হল— রামলীলা ময়দান, মুরারী ময়দান এবং পূর্ব দিলি সিবিডি গ্রাউন্ড। দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের জারি করা নির্দেশে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। সেই অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গঠিত একটি কমিটি স্থান পরিবর্তনের সুপারিশ করে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) থানায় হাজিরা না দিয়ে ইমেইল পাঠালেন অভিষেক

ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করা হয়েছিল থানায়। গতকালই নোটিশ ধরানো হয় তৃণমূল সাংসদকে। তবে আজ থানায় উপস্থিত হলেন না অভিষেক, বরং পুলিশকে ইমেইল করে তিনি জানিয়েছেন যে, জিজ্ঞাসাবাদের আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় দরকার। যেহেতু তিনি একজন সাংসদ, তাই পূর্ব নির্ধারিত অনেক কর্মসূচি থাকে তাঁর। তিনি লেখেন যে আমি একজন সংসদ সদস্য এবং আমার কিছু পূর্বনির্ধারিত কর্মসূচি থাকে। ১১ অক্টোবর আমাকে নোটিশ দেওয়া হয়েছিল। পরের দিন হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ৪৮ ঘণ্টা সময় দরকার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) সুদানের সোনার খনিতে হামলায় মৃত্যু ৭২ জনের

মিশর সীমান্তে সুদানের সোনার খনিতে ভয়াবহ বিমান হামলায় ৭২ জন শ্রমিকের মৃত্যু হল। রিপোর্ট অনুযায়ী, সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের সোনার খনিতে হামলার ঘটনায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এ বিষয়ে খারতুমভিত্তিক অধিকার সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানানো হয়েছে যে, একাধিক মিশরীয় যুদ্ধবিমান সুদানের ভেতরে ঢুকে উত্তর এলাকায় বেসামরিকদের উপর হামলা চালিয়েছে। যদিও সেই হামলার খবর যাচাই করা হয়নি। এর আগে চলতি বছর সোনার খনি সমৃদ্ধ পাহাড়ি অঞ্চল জাবাল আল-উকাইদাতে বিমান হামলা চালানো হয়েছিল। সেই হামলায় মৃত্যু হয়েছিল ২৩ জন শ্রমিকের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment