=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তৃণমূল-বিজেপিতে রণক্ষেত্র, বাংলাদেশে মমতার সাইকেল…! রবিবারের সেরা ১০ খবর (২৬ এপ্রিল)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৬ এপ্রিল, রবিবার। তৃণমূল-বিজেপিতে রণক্ষেত্র, বাংলাদেশে মমতার সাইকেল, কলকাতায় ইডির হানা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) চেন্নাইয়ে লঞ্চ হল দেশীয় ‘সিলিকন ফোটোনিক্স’ প্রযুক্তি

সেমিকন্ডাক্টর খাতে বিরাট সাফল্য ভারতের। আইআইটি মাদ্রাজ এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের যৌথ উদ্যোগে চেন্নাইয়ে লঞ্চ হয়েছে দেশীয় প্রযুক্তি সিলিকন ফোটোনিক্স প্রসেস ডিজাইন কিট। সাধারণ চিপের বিদ্যুতের বদলে আলোর মাধ্যমে ডেটা আদান-প্রদান হওয়ার কারণে এই প্রযুক্তিতে ইন্টারনেটের গতি অনেকটাই বাড়বে এবং বিদ্যুৎ খরচ কমবে। কেন্দ্রীয় সচিব এর মতে, এই উদ্বোধন ভারতকে বিশ্বমানের সেমি কন্ডাক্টর হাব হিসেবে পরিণত করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজের হানা

হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে ভয়াবহ বন্দুকবাজের হামলা। শনিবার ওয়াশিংটন হিলটনে অনুষ্ঠান চলাকালীন আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় ২৬০০ অতিথির উপস্থিতিতে ট্রাম্প এবং মেলানিয়াকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্যালিফর্নিয়ার বাসিন্দা ৩১ বছর বয়সী বন্দুকবাজ কোল্ড টমাস অ্যালেনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আর ঘটনায় ট্রাম্প সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রশংসা করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) দ্বিতীয় দফার ভোটের আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রার্থী সহ শতাধিক নেতাকর্মী

২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের আগে মগরাহাটে বিরাট ধাক্কা খেয়েছে কংগ্রেস। শনিবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে সফরের প্রাক্কালে মগরাহাট পশ্চিম কংগ্রেস প্রার্থী আব্দুল মাজিদ হালদার শতাধিক কর্মীসহ ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। তৃণমূল প্রার্থী শামীম আহমেদের হাত ধরে এই দলবদল ঘটেছে বলেই খবর। আব্দুল মাজিদের দাবি, কংগ্রেসে যাওয়া ভুল সিদ্ধান্ত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তিনি তৃণমূলে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) বুলেট ট্রেনের কারখানা উদ্বোধন করলেন রেলমন্ত্রী

ভারতীয় রেলের মুকুটে এবার নয়া পালক। বন্দে ভারতের দেশীয় সংস্করণ হিসেবে আসছে ২৮০ কিলোমিটার গতির B28 বুলেট ট্রেন। শনিবার ব্যাঙ্গালুরুতে বিইএমএল প্ল্যান্টে এই ট্রেন তৈরির বিশেষ কমপ্লেক্স উদ্বোধন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আইসিএফ এবং বিইএমএল এর যৌথ প্রযুক্তিতে তৈরি এই ট্রেনের প্রথম প্রটোটাইপ আগামী বছরে ট্রাকে নামবে বলে খবর। এর পাশাপাশি খুব শীঘ্রই ব্যাঙ্গালুরু-মুম্বাই বন্দে ভারত স্লিপার চালু করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ভোটের মধ্যে ফের শহরের ২ ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির

দ্বিতীয় দফার ভোটের তিনদিন আগে শহর জুড়ে সক্রিয় ইডি। রবিবার সকালবেলা আনন্দপুর ও আলিপুরের দুই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি এক ব্যক্তিকে জেরা করে কুখ্যাত জমি মাফিয়া সোনা পাপ্পুর সঙ্গে এই ব্যবসায়ীর আর্থিক লেনদেনের হদিশ মিলেছে বলেই খবর। তদন্তকারী জানাচ্ছেন যে, জমি ও দুর্নীতির কালো টাকা এদের মাধ্যমেই সাদা করা হয়েছে। আর শাসক দল একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বাংলাদেশে বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথীর সাইকেল

মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী প্রকল্পের সাইকেল এবার ওপার বাংলায় হাটে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাংলাদেশের বড়হাটা রেলস্টেশন সংলগ্ন বাজারে রমরমিয়ে এই সাইকেল বিক্রি হচ্ছে। স্টিকারে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী এবং জয় বাংলার ছবি রয়েছে। আর স্থানীয় সূত্রের দাবি, বিনামূল্যে পাওয়া এই সাইকেলগুলি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিকোচ্ছে। কীভাবে সীমান্ত পেরিয়ে সরকারি প্রকল্পের জিনিসপত্র বাংলাদেশে পৌঁছেছে তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) রবি কিষাণের রোড শোয়ে হানা শাসক দলের, রণক্ষেত্র হাওড়া

উত্তর হাওড়ায় বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে অভিনেতা রবি কিষাণের রোড শো ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি। তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাল্টা হামলার দাবি গেরুয়া শিবিরের। জয় বাংলা এবং জয় শ্রীরাম শ্লোগান ঘিরে শুরু হওয়া বচসা চরমে রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং কেন্দ্র বাহিনী লাঠিচার্জ করে জমায়েত হাটিয়েছে। নির্বাচনের মুখে এই সংঘর্ষ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বিশ্বের লক্ষ লক্ষ প্রতিযোগী হারিয়ে সর্বসেরা মেমারির ছেলে

এসওএফ আন্তর্জাতিক বাণিজ্য অলিম্পিয়াডে ৭২টি দেশের লক্ষ লক্ষ প্রতিযোগিকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র গোপাল সাহা। মশাগ্রামের এই সন্তানের সাফল্যে গর্বিত গোটা দেশ। এমনকি বিদ্যালয়ের অধ্যক্ষদের মতে, মেধা এবং সঠিক দিশা দেখানোর প্রচেষ্টার জন্যই তিনি এই সফলতা পেয়েছেন। আগামী ২৪ মে দিল্লির বিশেষ অনুষ্ঠানে তাঁকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকে সমস্যায় পড়ুয়ারা

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালুর পর পাঠক্রম শেষ করা নিয়ে এবার বিপাকে পড়েছে পড়ুয়াড়া। পর্যাপ্ত ক্লাসের অভাব এবং ছুটির চাপে সিলেবাস শেষ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে দাবি শিক্ষকদের। এই সমস্যা সমাধান করতে এবার জরুরী বৈঠকে বসেছে শিক্ষা সংসদ। আগামী ১৪ মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর এই নতুন একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ হতে পারে। পড়ুয়াদের জন্য ক্লাসের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে বলেও খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) অভিষেক গড়ে এনকাউন্টার স্পেশালিস্ট যোগীর ‘সিংঘম’ পাঠাল কমিশন

দ্বিতীয় ধাপের ভোটের আগে বিরাট চমক দিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনে পুলিশ পর্যবেক্ষক হিসেবে আসছেন এবার উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অজয় পাল শর্মা। ২০১১ ব্যাচের এই অফিসার দুষ্কৃতীদের কাছে সিংঘম নামে পরিচিত। শাসক দল তৃণমূল একে ভয় দেখানোর রাজনীতি বললেও বিরোধীরা স্বাগত জানাচ্ছে। স্পর্শকাতর এই জেলায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্যই কমিশনের এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment