=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের পালাবদল হতেই এবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। জানা গিয়েছে, শ্লীলতাহানি এবং তোলাবাজির মামলায় নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। শ্লীলতাহানির অভিযোগও রয়েছে এই অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে।

গ্রেফতার অরূপ বিশ্বাস

দীর্ঘদিন ধরেই টেকনিশিয়ান স্টুডিওর টেকনিশিয়ানরা তোলাবাজির অভিযোগ করে আসছিল টলিপাড়ার ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে উঠল শ্লীলতাহানীর অভিযোগ। সূত্রের খবর, রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্ট অভিযোগ দায়ের করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ। গ্রেফতারির পর আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি টেকনিশিয়ান স্টুডিওর একাধিক কলাকুশলীর বয়ানও রেকর্ড করেছে পুলিশ।

লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ

অভিযোগকারীর দাবি, দু’বছর ধরে কোনও কাজ পাননি ওই মহিলা। স্বরূপ বিশ্বাসের কাছে কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে মহিলাকে ভয়ও দেখানো হয়েছিল বলে অভিযোগ। যদিও হুমকি দিয়ে একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ আগেও ছিল স্বরূপের বিরুদ্ধে। আর তাই সেই নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। থানার বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। মাঝে মধ্যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে চোর স্লোগানের মাঝেই তাঁর দাদা অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও স্লোগান দিতে শোনা গিয়েছে।

আরও পড়ুন: স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করলেই কড়া ব্যবস্থা, নোটিশ শিক্ষা দপ্তরের তরফে

গতকাল, বুধবারই টলিপাড়ার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়া সংগঠনটি ভেঙে দেওয়ার ঘোষণা করেছিলেন টালিগঞ্জের নির্বাচিত বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তার পরিবর্তে ‘সিনেম্যাটোগ্রাফি’, ‘পরিচালক’, ‘প্রোডাকশন কন্ট্রোলার’ এবং ‘আর্ট অ্যান্ড কস্টিউম’- এই চারটি বিভাগ চালু করা হয়েছে। অন্যদিকে বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিপাড়াতেও SIR শুরু হবে বলে জানিয়েছিলেন তিনি। এখন দেখার এই স্বরূপ বিশ্বাসের মামলায় আর কী কী তথ্য প্রকাশ্যে আসে।

Leave a Comment